সাকিব আল হাসানকে নিয়েই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত তাঁর আর দেশে ফেরা হচ্ছে না। বাংলাদেশের তারকা ক্রিকেটারের পরিবর্তে নতুন এক ক্রিকেটারকে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে আজ বিসিবি সাকিবের বদলি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। দলে এসেছেন হাসান মুরাদ। বাংলাদেশের জার্সিতে দুই টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুটোই খেলেছিলেন গত বছর হাংজুতে এশিয়ান গেমস ক্রিকেটে। তবে টেস্ট ও ওয়ানডেতে একটা ম্যাচও খেলা হয়নি তাঁর। লাল বলের ক্রিকেটে অবশ্য মুরাদের ৩০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১৩৬ উইকেটে। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার।
মিরপুর টেস্ট দিয়েই সাকিব ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইতি টানার ঘোষণা দিয়েছিলেন। তবে নানা ঘটনায় সেটা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে এখন আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞরা। আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও কোনো টেস্ট খেলেননি জাকের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি।
পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। হাসান চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। সাকিব না থাকায় স্পিনের দায়িত্ব সামলাতে হবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুরাদ, নাঈম হাসানদের। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। এই সিরিজে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। সেটার আগে পাকিস্তান সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছিলেন মিরাজ।
২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তারপর দুই দলকেই ভেন্যু পরিবর্তন করতে হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর হবে দ্বিতীয় টেস্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, হাসান মুরাদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
৯ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১০ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে