
সাকিব আল হাসানের দেশে আসা-না আসা নিয়ে ফের জটিলতা তৈরি হতেই জুমে জরুরি পরিচালনা পর্ষদের সভা ডাকেন দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ দুপুরে সেই সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও জানা গেছে, সাকিবের ব্যাপারে দ্বিধায় আছে বিসিবিও।
সভায় নতুন কোচ ফিল সিমন্সের নিয়োগের বিষয়টি অনুমোদন পেয়েছে। তবে পরিচালকদের আলোচনায় স্বাভাবিকভাবেই ছিলেন সাকিব। সভা শেষে এক পরিচালক আজকের পত্রিকাকে বললেন, ‘ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, নিরাপত্তা দেবেন। সাকিব কোত্থেকে শুনল যে নিরাপত্তা দেবে না? যখন বলা হয়েছে তার খেলতে বাধা নেই, সেটার ওপর দলে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তাকে রাখা হয়েছে।’ সাকিব জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাকে দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে। এ বিষয়ে ওই পরিচালক বললেন, ‘দেখলাম সাকিব বলেছে, সে মনে করছে না সেফ। এটা তার ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড তো সাকিবকে বলেনি এটা (না আসতে)।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে দেশের মাঠ থেকে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। সেখান থেকেই তাঁর যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানা গেছে। এখন সাকিবের ব্যাপারে বিসিবির অবস্থান বা সিদ্ধান্ত কী, এ প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক আরও যোগ করলেন, ‘না, সিদ্ধান্তের কিছু নেই। আমরা জানি কোনো অসুবিধা নেই। তবে ঘুরেফিরে একই কথা, সে যদি খেলার পর দেশে থেকে যায়, বিপিএলে আবার নাম লিখিয়েছে, খেলার বাইরের নিরাপত্তার কী হবে? সে তো পরিষ্কার বলে না যে খেলেই (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) চলে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানুষের ক্ষোভ (সাকিবের বিরুদ্ধে)। ক্ষোভটা কীভাবে কমাবেন? আমরা সবাই আসলে এটা নিয়ে দ্বিধাগ্রস্ত।’

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য
২৬ মিনিট আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে
মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
২ ঘণ্টা আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
২ ঘণ্টা আগে