ভেনেজুয়েলার বিপক্ষে ১০ অক্টোবর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে সেই ম্যাচটা মেসির জন্য সুখকর হয়নি। আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার ঘরের মাঠে জ্বলে উঠলেন আপন শক্তিতে। তাঁর হ্যাটট্রিকে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে বলিভিয়া।
এস্তাদিও মাস মনুমেন্তালে আজ বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-বলিভিয়া। চোটের কারণে ম্যাচ মিস, অফফর্ম—সব মিলিয়ে বাজে সময় পার করা মেসির জ্বলে উঠতে এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারত! বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অর্ধ ডজন গোলের পাঁচটিতেই অবদান মেসির।
বলিভিয়ার বিপক্ষে গোলের সূচনা শুরু করেন মেসি। ১৯ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস রিসিভ করেন মেসি। কোনোকুনি দৌড়ে বলিভিয়া গোলরক্ষক গিলের্মো ভিসকারাকে একা পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন মেসি। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে। হ্যাটট্রিক প্রথম ৪৫ মিনিটের মধ্যে না পেলেও দুটি গোল সতীর্থদির দিয়ে করিয়েছেন মেসি। ৪৩ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন হুলিয়ান আলভারেজ।
প্রথমার্ধে যত তাড়াতাড়ি গোল পেয়েছিল আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধে অতটা তাড়াতাড়ি হয়নি। আলবিসেলেস্তেদের চতুর্থ গোলটি ৬৯ মিনিটে করেন থিয়াগো আলমাদা। নাহুয়েল মলিনার পাস থেকে লক্ষ্যভেদ করেন আলমাদা। ছন্দে ফেরা মেসি হ্যাটট্রিকটা তুলে নিলেন ম্যাচের শেষভাগে এসে। ৮৪ মিনিটে এজিকুয়েল পালাসিওস পাস বাড়িয়ে দেন মেসির দিকে। ড্রিবলিং করে বক্সের ভেতর থেকে বাঁ পাশের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৬ মিনিটে মেসি পেয়ে যান আর্জেন্টিনার জার্সিতে দশম হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে হ্যাটট্রিক করতে সহায়তা করেছেন নিকো পাজ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা প্রত্যেকেই বাছাইপর্বে ১০টি করে ম্যাচ খেলেছে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে ‘যুদ্ধ’। দুই দেশের ফুটবলার-কোচদের কথাবার্তা তো রয়েছেই, এমনকি দুই দেশের সংবাদমাধ্যমের খবরেও বেজে গেছে যুদ্ধের দামামা। ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও তো এসবের বাইরে নন। তবে এসব ঘটনার প্রভাব যেন মাঠের পারফরম্যান্সে না পড়ে, সেদিকে খেয়াল রাখছেন তিনি
১২ মিনিট আগে
হারারে থেকে বুলাওয়ে—ভেন্যু বদলালেও বদলায়নি বাংলাদেশের ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর একই ভেন্যুতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। আজ বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরে গেছে ৩২ রানে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মাঠে গড়াতে বাকি কেবল কয়েক ঘণ্টা। আটলান্টা বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু হাইভোল্টেজ এই সেমিফাইনালের আগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। আর্জেন্টিনার দুই ফুটবল ক্লাবের ভক্ত-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছে।
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই অন্য উত্তেজনা। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ থেকে শুরু করে বেকহ্যামের লাল কার্ড—সবই যেন দুই দলের তীব্র লড়াইয়েরই একেকটি ফলক। এবার এই দুই দলের দ্বৈরথের কেন্দ্রে দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইন। একজন বিশ্বকাপজয়ী কিংবদন্তি, অন্যজন ইংল্যান্ডের আধুনিক ফুটবলের সবচেয়ে ন
৩ ঘণ্টা আগে