যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাড়ে ৩৪ হাজার কোটি রুপি বা ৩৫০ কোটি ডলারের বিনিময়ে বেশ কয়েকটি প্রিডেটর ড্রোন কিনছে ভারত। এরই মধ্যে এই বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ১ অক্টোবর ভারত যুক্তরাষ্ট্র থেকে এমকিউ-৯বি অ্যাটাক ড্রোন কেনার লক্ষ্যে একটি সাড়ে ৩৪ হাজার কোটি রুপির প্রকল্পের অনুমোদ দেয়। এই প্রকল্পের আওতায় ভারত ৩১টি ড্রোন কিনবে। যা ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অংশের মধ্যে বণ্টন করা হবে। এই ড্রোনগুলো দূরপাল্লার এবং ভারী অস্ত্র বহনে সক্ষম।
এমকিউ-৯ বি–এর উৎপাদক প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস এই মনুষ্যবিহীন ড্রোনগুলো তৈরি করার জন্য ‘ভারত ফর্জে’র সঙ্গে একটি চুক্তি করেছে এবং ভারতে ড্রোনগুলোর রক্ষণাবেক্ষণের জন্য একটি সেন্টার স্থাপনের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
চুক্তি অনুসারে, ভারতের নৌবাহিনী এমকিউ-৯বি প্রিডেটর ড্রোনের ‘সি-গার্ডিয়ান’ সংস্করণের ১৫টি ড্রোন পাবে এবং সেনাবাহিনী ও বিমানবাহিনী যথাক্রমে ৮টি করে মোট ১৬টি ‘স্কাইগার্ডিয়ান’ ড্রোন পাবে।
এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন হলো এমকিউ-৯ রিপার ড্রোনের একটি সংস্করণ। এই ড্রোনটি ৪০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় একটানা ৪০ ঘণ্টা উড়তে পারে। এটি ২ হাজার ১৫৫ কেজি পর্যন্ত ভর বহন করতে পারে। নজরদারি সক্ষমতা ছাড়াও এমকিউ-৯ বিকে ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা সম্ভব।
এ ছাড়া এই ড্রোন ব্যাপক নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো ড্রোনটিকে স্থল ও সামুদ্রিক নজরদারি, অ্যান্টি সাবমেরিন এবং অ্যান্টি সারফেস কৌশলে বিভিন্ন ধরনে যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ এবং অভিযাত্রী মিশনগুলির জন্য আদর্শ করে তুলেছে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ভারতের সঙ্গে দেশটির কৌশলগত প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই চুক্তির গুরুত্ব তুলে ধরেছিলেন।
মিলার বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা অংশীদারত্ব গত এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটি একটি প্রস্তাবিত বিক্রয় প্রকল্প যা গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (যুক্তরাষ্ট্র) সফরের সময় ঘোষণা করা হয়েছিল। আমরা বিশ্বাস করি, এটি ভারতের সঙ্গে কৌশলগত প্রযুক্তি সহযোগিতা এবং সামরিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার উল্লেখযোগ্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’

হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
২ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৪ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১১ ঘণ্টা আগে