ম্যাসেজিং প্ল্যাটফর্ম গুগল চ্যাটের জন্য নতুন আপডেট ঘোষণা করেছে গুগল। প্ল্যাটফর্মটি মূলত জিমেইলের মাধ্যমে ব্যবহার করা যায়। নতুন আপডেটের মাধ্যমে ভিডিও ম্যাসেজিং সুবিধা ও ট্রান্সক্রিপশন ফিচার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের প্রক্রিয়াকে আরও কার্যকরী ও সহজ করতে এসব ফিচার সাহায্য করবে।
এক ব্লগপোস্টে গুগল ভিডিও ম্যাসেজিং ফিচারটি পরিচয় দেওয়ার করিয়ে দিয়েছে এবং বাস্তব জীবনের এর ব্যবহারের কিছু উদাহরণ তুলে ধরেছে। গ্রাহক সেবা বা বিক্রয় টিমের জন্য ফিচারটি বেশি কাজে দেবে। যদি কোনো কোম্পানি নতুন ফিচার চালু করে বা গ্রাহকের অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তন বা নতুন ফিচার সম্পর্কে ভিডিও বার্তা পাঠানো যাবে। এর মাধ্যমে গ্রাহকেরা আরও সহজে, স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পারবেন।
কোম্পানির গুরুত্বপূর্ণ কোনো আপডেট বা নতুন ঘোষণার জন্য ভিডিও মেসেজ ফিচারটি ব্যবহার করা যেতে পারে। এটা কোম্পানির সবাইকে একই সঙ্গে, দ্রুত এবং কার্যকরভাবে তথ্য দেয়ার একটি উপায় হতে পারে।
এ ছাড়া কেউ লাইভ মিটিং মিস করলে সেই মিটিংয়ের মূল বিষয়গুলো ভিডিও মেসেজ হিসেবে শেয়ার করা যেতে পারে। এতে মিটিংয়ে অনুপস্থিত থাকা ব্যক্তিও মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো জেনে নিতে পারবে।
অন্য চ্যাট মেসেজের মতো, এই ভিডিও ম্যাসেজিং ডাইরেক্ট মেসেজ (ডিএম), গ্রুপ মেসেজে ব্যবহার করা যেতে পারে। এসব মেসেজগুলোকে উদ্ধৃত করে আবার উত্তর বা প্রতিক্রিয়া দেওয়া যাবে। পাঠানো বা প্রাপ্ত ভিডিও মেসেজগুলো ‘শেয়ারড ট্যাব’ এর ‘মিডিয়া সেকশন’ এ সংরক্ষিত হবে।
ফিচারটি ব্যবহারকারীদের মেসেজগুলো সহজে খুঁজে পেতে এবং পরবর্তীতে আবার দেখতে সাহায্য করবে।
তবে ভিডিও ম্যাসেজিং ফিচারটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। গুগল বলছে, গুগল চ্যাটে ভিডিও ম্যাসেজিং ক্রোমওএস, লিনাক্স, এবং ফায়ার ফক্সে পাওয়া যাবে না। যদিও ব্যবহারকারীরা সব প্ল্যাটফর্মে ভিডিও মেসেজ গ্রহণ করতে পারবেন, তবে ভিডিও মেসেজ শুধু ওয়েব সংস্করণ থেকেই কেবল পাঠানো যাবে। বর্তমানে ফিচারটি মোবাইল প্ল্যাটফর্মে পাওয়া যাবে না।
আরেকটি ব্লগ পোস্টে কোম্পানিটি বলছে, গুগল চ্যাটে ভয়েস মেসেজের জন্য ট্রান্সক্রিপশন ক্ষমতার চালু হওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন গুগল চ্যাটের ওয়েব এবং মোবাইল প্ল্যাটফর্মে ভয়েস মেসেজের স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন দেখতে পারবেন।
ট্রান্সক্রিপশন দেখার জন্য ব্যবহারকারীরা ‘ভিউ ট্রান্সক্রিপ্ট’ অপশনে ট্যাপ করতে পারবেন, যা ভয়েস মেসেজের নিচে প্রদর্শিত হবে। ব্যবহারকারীরা চাইলে ট্রান্সক্রিপশন লুকিয়ে রাখতে পারেন। নতুন ফিচারটি ব্যবহারকারীদের ভয়েস মেসেজগুলো লিখে দেবে। বিশেষ করে যখন ভয়েস মেসেজ শোনার সুবিধা না থাকে বা কোনো কারণে শব্দ শোনা সম্ভব না হয় তখন ফিচারটি বেশি কাজে দেবে।

আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা এবং অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন খুব দ্রুত বেড়ে চলেছে। সাধারণ মানুষের অনেকের ধারণা, এআই হয়তো যেকোনো কঠিন বা অসম্ভব কাজ নিমেষে করে ফেলতে পারে। তবে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এআই আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা কতটুকু
১ ঘণ্টা আগে
আমাদের ডেটা সুরক্ষাব্যবস্থা ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে দুর্বল। বর্তমান যুগে ডেটাই হচ্ছে নতুন কারেন্সি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়া ছাড়াও প্রতিপক্ষের ওপর কৌশলগত সুবিধা পাওয়ার লক্ষ্যে ডেটার ওপর কর্তৃত্ব অর্জন করতে চায়। এমনকি কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায় থেকেও
২ ঘণ্টা আগে
ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
৩ ঘণ্টা আগে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
৪ ঘণ্টা আগে