মোবাইল ফোন হ্যাক বিষয়ে অনেক সিনেমা আছে। এসব দেখে মনে হয়, এগুলো বুঝি সিনেমার পর্দাতেই ঘটে। কিন্তু বাস্তবতা হলো, প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি হ্যাকিং এখন স্বাভাবিক ঘটনা। নিয়মিত বিভিন্ন অ্যাপ ব্যবহারে অসতর্কতার কারণে এমনটা ঘটতে পারে।
হ্যাকিং বোঝার বিভিন্ন উপায় আছে। ব্যাটারির অবস্থা দেখেও বোঝা যাবে, আপনার মোবাইল ফোনে হ্যাকারের নজর পড়েছে কি না।
ঘন ঘন চার্জ দেওয়ার পরও ব্যাটারি আগের চেয়ে দ্রুত ফুরিয়ে যাচ্ছে? তাহলে ব্যাটারির সমস্যার কথা ভাবার সঙ্গে এবার থেকে হ্যাকিংয়ের আশঙ্কার কথাও ভাবুন। পরীক্ষা করে দেখুন, মোবাইল ফোনটিতে ম্যালওয়্যার ঘাপটি মেরে আছে কি না।
নিয়মিত মোবাইল ফোনে গেম খেললে বা ভিডিও দেখলে সেটি গরম হওয়া সাধারণ বিষয়। কিন্তু সেটি ব্যবহার না করলেও যদি ব্যাটারি গরম হয়ে যায়, তাহলে মোবাইল ফোন হ্যাকারের কবলে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। আবার অনেক সময় দেখবেন, মোবাইল ফোনটি অদ্ভুত কাজ করছে। এমন অভিজ্ঞতা হলে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে যা প্রসেস হচ্ছে, তা খুব সম্ভবত কোনো ম্যালওয়্যার।
এসব থেকে দূরে থাকতে মোবাইল ফোনে অপ্রয়োজনীয় বা অননুমোদিত অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন। এ ছাড়া অনুমোদনহীন ওয়েবসাইট ব্যবহার করবেন না। প্রযুক্তি ব্যবহারের সঙ্গে এ বিষয়ে সতর্কতাও জরুরি। এতে হ্যাকিংয়ের কবল থেকে বাঁচা সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস

চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে...
৬ ঘণ্টা আগে
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
১৫ ঘণ্টা আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
২ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে