কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম্যাচে হামলার হুমকির কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিল কানপুরের আবহাওয়াও।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। যেদিন ম্যাচ শুরু, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। ম্যাচের প্রথম দিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে। শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ।
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন কানপুরের আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হলো, দফায় দফায় বৃষ্টি বাগড়া দেবে শুক্রবার ও শনিবার। এমনকি কোনো একদিন বৃষ্টির কারণে ভেসে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ২৯ সেপ্টেম্বর কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শেষ দুই দিনে নেই বললেই চলে। যেখানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা ৩ ও ১ শতাংশ।
চেন্নাইয়ে চার দিনে শেষ হওয়া প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। কানপুরে এবার সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই তো বটেই। টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সুযোগও এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে ভারত ও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের প্রথম ও ছয়ে। রোহিত শর্মার দলের সাফল্যের হার ৭১.৬৭। ছয়ে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৩৯.২৯। কানপুরে জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে আবার চারে উঠে আসবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সাফল্যের হার হবে তখন ৪৬.৮৮।
কানপুরের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং-বান্ধব। তবে সময় গড়ানোর সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররাও বলে দারুণ টার্ন পেয়ে থাকেন। বাংলাদেশ এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে। ১৯৫২ সাল থেকে শুরু করে কানপুরে হয়েছে ২৩ টেস্ট, যার মধ্যে ১০টিতে ফল এসেছে। ড্র হয়েছে ১৩ টেস্ট। গ্রিন পার্কে সবশেষ ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট রোমাঞ্চকর এক ড্রয়ের সাক্ষী হয়েছিল।
আরও পড়ুন:

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১০ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে