তিন সংস্করণে বল হাতে সেরা সময় পার করছেন জসপ্রীত বুমরা। চেন্নাই টেস্টেও নিজের ছন্দ ধরে রেখেছেন এই পেসার। অসাধারণ বোলিংয়ে নিয়েছেন বাংলাদেশের চারটি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরা পৌঁছে গেছেন ৪০১ উইকেটে।
৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ৩ উইকেট দরকার ছিল বুমরার। বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভারে হাসান মাহমুদকে ফিরিয়ে সেই কীর্তি অর্জন করেন ৩০ বছর বয়সী এই পেসার।
২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বুমরার। চার শ উইকেট নিতে তাঁর লেগেছে ১৯৬ ম্যাচ ও ২২৭ ইনিংস। ভারতের দশম বোলার এবং ষষ্ঠ পেসার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।
এখন পর্যন্ত টেস্টে ১৫৯, ওয়ানডেতে ১৪৯ ও টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়েছেন বুমরা। টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার। তার ইকোনমি রেট ৩.৭৯ ও বোলিং গড় ২১.০১। আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট নিয়েছেন—এমন পেসারদের মধ্যে বুমরার বোলিং গড় এখন দ্বিতীয় সেরা। ২০.২০ গড় নিয়ে সবার ওপরে জোয়েল গার্নার।
ভারতীয় পেসারদের মধ্যে প্রথম ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলকে পৌঁছান ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তারপর কপিল দেব, জহির খান, জাভাগল শ্রীনাথ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, অনিল কুম্বলে, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একই কীর্তি গড়েন।
আজ চিপকে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, হাসান ও তাসকিন আহমেদের উইকেট নিয়েছেন বুমরা। এক দিনেই ১৭ উইকেট পড়েছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে! এই মাঠে কোনো টেস্টে এর আগে এক দিনে এত উইকেট পড়েনি। চিপকে বিরল রেকর্ডের দিনে চেন্নাই টেস্টে চালকের আসনে ভারত। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে ভারতের লিড হলো ৩০৮ রান।

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
১০ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১১ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১২ ঘণ্টা আগে