ভারতে প্রায় ৯০ শতাংশ কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। বর্তমানে চিকিৎসা-সক্রান্ত ছাড়া দেশটি সব ধরনের ভিসা অনুমোদন স্থগিত করেছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক বিপর্যয়ের কারণে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে। ট্রাভেল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সীমিতভাবে চলাচলকারী ফ্লাইটের যাত্রীর সংখ্যা কমেছে ৫০ শতাংশের বেশি।
বাংলাদেশের পর্যটকেরা সাধারণত কেনাকাটা এবং চিকিৎসা পর্যটনের জন্য ভারতে যান। বাংলাদেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক মো. তসলিম আমিন শোভন ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, বাংলাদেশের বহির্মুখী ভ্রমণ বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত। দেশটি বাংলাদেশের ৪০ থেকে ৪৫ শতাংশ ভ্রমণকারীর প্রধান গন্তব্য। সেখানে ১৫ শতাংশ মানুষ কেনাকাটা, ৫ শতাংশ মানুষ অবকাশ এবং ৮০ শতাংশ মানুষই যান চিকিৎসার জন্য।
ইকোনমিক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেকোনো উৎসবের আগে বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে পছন্দের শপিং হাব কলকাতা। এদিকে সিকিম, উত্তর-পূর্ব ভারত ও কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে এ দেশের মানুষের পছন্দের তালিকায় একেবারে ওপরের দিকে আছে। চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে ভারত শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে। এনডিটিভিতে প্রকাশিত এক জরিপের তথ্য বলছে, বাংলাদেশ থেকে প্রতিবছর ৩ লাখের বেশি মানুষ চিকিৎসা পর্যটনে ভারতে যান। বাংলাদেশের পর এই তালিকায় আছে পশ্চিম এশিয়া, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ২০২৩ সালে বাংলাদেশ থেকে ভারতে মেডিকেল ট্যুরিজম ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৩ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ে ৪৩.৫ শতাংশ। তবে এই সংখ্যা প্রাক্মহামারি স্তরের চেয়ে ১৫.৫ শতাংশ কম। দেশটিতে গত বছর পর্যটকসংখ্যা ছিল ৯০ লাখের বেশি। এ খাত থেকে ভারত আয় করেছিল ২৪ হাজার ৭০৭ কোটি রুপি বৈদেশিক মুদ্রা। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ২২.৫ শতাংশের বেশি, যা কোনো একক জাতীয়তার সবচেয়ে বড় শতাংশের প্রতিনিধিত্ব করে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরসের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান দেবজিৎ দত্ত জানান, সাম্প্রতিক সংকট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ‘সরকার সাধারণ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন শুধু চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছে। এতে পশ্চিমবঙ্গের হাসপাতালের কাছাকাছি ট্রাভেল অপারেটর, হোটেল এবং গেস্টহাউসের ব্যবসা কমেছে প্রায় ৯০ শতাংশ।’
সূত্র: ইকোনমিক টাইমস, ফার্স্ট পোস্ট

ত্বক মুহূর্তে উজ্জ্বল, প্রাণবন্ত ও দাগহীন করতে রূপচর্চার জগতে এখন নতুন ক্রেজ গ্লোয়িং স্কিন আইভি ড্রিপ। কসমেটিক ক্লিনিক ও বিউটি পারলারগুলোতে বড় বড় বিজ্ঞাপন দিয়ে দাবি করা হচ্ছে, কোনো প্রকার নাইট ক্রিম, সিরাম বা ফেশিয়াল না করে, স্রেফ স্যালাইনের মতো একটি ইনফিউশনের মাধ্যমে
৩২ মিনিট আগে
সকালের নাশতায় মচমচে ও সুস্বাদু ফ্রেঞ্চ টোস্ট অনেকে পছন্দ করেন। তবে সাধারণ ফ্রেঞ্চ টোস্টে শর্করা ও ক্যালরির পরিমাণ বেশি থাকায় ডায়েট চলাকালে এটি কেউ কেউ এড়িয়ে চলেন। তবে সামান্য কিছু উপকরণ বদলে নিয়ে আপনি খুব সহজে সাধারণ এই ক্ল্যাসিক নাশতা বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর ‘হাই-প্রোটিন ফ্রেঞ্চ টোস্ট’।
৩ ঘণ্টা আগে
আধুনিক যুগে সমুদ্রসৈকতে যাওয়া মানেই রোদচশমা, বিকিনি আর খোলা হাওয়ায় হইচই। তবে ইতালি উপকূলের এক বিশেষ সৈকতে নামলে আপনার চোখ ছানাবড়া হতে বাধ্য। কারণ, সেখানে সমুদ্র আর বালুকাবেলার মাঝখানে দাঁড়িয়ে আছে ১০ ফুট উঁচু এক সাদা পাকা দেয়াল। এক পাশে শুধু নারীদের রাজ্য, অন্য পাশে পুরুষদের।
১৭ ঘণ্টা আগে
বিশ্বের বুকে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ুর এক রূপকথার নাম জাপান। পৃথিবীর বেশির ভাগ দেশে ষাট কিংবা সত্তর পেরোলেই বার্ধক্যের ছাপ আর নানান রোগ মানুষকে কাবু করে ফেলে। কিন্তু সূর্যোদয়ের দেশ জাপানে ১০০ বছর বয়স পেরিয়ে যাওয়াটাও এখন যেন এক নিয়মিত উদ্যাপনের গল্প।
১৯ ঘণ্টা আগে