চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের সঙ্গে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার ছাত্রদের দেওয়া সরকার পদত্যাগের এক দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে ফারুকী জানালেন, স্বাধীনতা থেকে অল্প একটু দূরে শিক্ষার্থীরা।
আজ রোববার সকালে ফেসবুকে ফারুকী লেখেন, ‘আজ জুলাই ৩৫। স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা। জোর কদম আগে বাড়ি চলো, একসঙ্গে। তারপর থাকবে রাষ্ট্র-সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনো দিন আমাদেরকে এইরকম বন্দীদশায় পড়তে না হয়।’
ছাত্রদের এক দফা দাবির পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, সরকারের পতন হলে দেশ চালাবে কারা? ফেসবুক পোস্টে এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘কেউ কেউ বলছেন, এই সংস্কার করবে কারা? আপনি করবেন। আমরা, আপনারা, সবাই করব। খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলা কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতরে সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্বদৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্মও এ কাজে হাত লাগাতে চায়।’
সবশেষে এই নির্মাতা লেখেন, ‘অনেক তো হলো নৈরাজ্য। এবার সময় নতুনভাবে দেশটা সাজানোর। একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির। বিপ্লব দীর্ঘজীবী হউক।’

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
৩ ঘণ্টা আগে
গত শনিবার এক বিধ্বংসী যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়েছে। ইরান ইতিমধ্যে এই হত্যার চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং অঞ্চলের বিভিন্ন স্থানে পাল
৬ ঘণ্টা আগে
প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
১৪ ঘণ্টা আগে