রোজার ঈদের মতো কোরবানির ঈদের ছুটিতে মঞ্চে থাকছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর। রাজধানীর মহিলা সমিতিতে নাট্যদলটি মঞ্চায়ন করবে তাদের ১৬তম প্রযোজনা ‘অভিনেতা’। ২১ জুন ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটকটি।
অনন্ত হিরার লেখা আর নূনা আফরোজের নির্দেশনায় এমন এক চরিত্রকে নিয়ে এগিয়েছে অভিনেতা নাটকের গল্প, যে চরিত্র সব সময় অন্যায়ের বিরুদ্ধে সরব। অভিনয় করেছেন অনন্ত হিরা, প্রকৃতি শিকদার ও সবুক্তগীন শুভ।
নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘আমাদের অভিনেতা একজন শিল্পী ও শিল্পযোদ্ধা। সে থাকে বাংলাদেশে, কিন্তু সে লড়াই করে পৃথিবীর সকল বঞ্চিত-নিপীড়িত মানুষের জন্য। পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো কুসংস্কার, ধর্মান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি, রুচিহীনতার বিরুদ্ধে লড়াকু সে সব সময়।’
অভিনেতা নাটকে নির্দেশনা ছাড়াও এই নাটকের কস্টিউম ডিজাইন করেছেন নূনা আফরোজ। এ ছাড়া মঞ্চ করেছেন সাজু খাদেম, আলো ঠাণ্ডু রায়হান, সংগীত নীল কামরুল, পোস্টার চারু পিন্টু, কোরিওগ্রাফি প্রকৃতি শিকদার ও রূপসজ্জাকর মোহাম্মদ আলী বাবুল।
এটি ‘অভিনেতা নাটকের তৃতীয় প্রদর্শনী। গত মার্চ মাসের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবসে ‘অভিনেতা’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে