তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ পেতে অনলাইনে একটি আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন মুম্বাইয়ের ডাক্তার ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু সেই আইস্ক্রিমই যে তাঁর জীবনকে তমসাচ্ছন্ন করে তুলবে, তা কে জানত!
গতকাল বুধবার (১২ জুন) অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের মালাদ শহরতলিতে বসবাসকারী ওই চিকিৎসক। সেই আইসক্রিমের মধ্যে মিলেছে একটি মানুষের হাতের আঙুল।
ডা. সেরাও জানান, অনলাইনে মুদিখানার দোকান থেকে কিছু জিনিসের অর্ডার দিচ্ছিলেন তাঁর বোন। প্রচণ্ড গরম থাকায় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেন। অর্ডার বাড়িতে পৌঁছালে আইসক্রিম খেতে গিয়েই বাধে বিপত্তি।
আইসক্রিমটি খাওয়ার একপর্যায়ে তিনি বাদাম জাতীয় কিছুর অস্তিত্ব অনুভব করেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন যে আইসক্রিমের মধ্যে বাদাম নয়, মানুষের হাতের একটি আঙুল রয়েছে! এমন ঘটনায় আঁতকে ওঠেন তিনি।
ওরলেম ব্র্যান্ডন বিষয়টিকে অন্তত দুঃখজনক বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেন, আমি একটি অ্যাপ থেকে তিনটি কোনো আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল ইয়াম্মো ব্র্যান্ডের বাটার স্কচ। সেটির অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু একটা অনুভব করতে পারি। ভেবেছিলাম, বাদাম কিংবা চকলেটের টুকরো হতে পারে।
ডাক্তার ওরলেম ব্র্যান্ডন আরও বলেন, ‘কিন্তু ভালো করে দেখতে গিয়ে যা পাই, তা আমাকে হতবাক করে দেয়। আমি একজন চিকিৎসক, তাই আমি জানি শরীরের কোনো অঙ্গ কেমন দেখতে। যখন আমি সাবধানে পরীক্ষা করে দেখলাম, আমি ওই শক্ত পদার্থের সঙ্গে নখ ও আঙুলের ছাপ লক্ষ করি, যা হাতের বুড়ো আঙুলের মতো ছিল।’
ওরলেম ব্র্যান্ডন দ্রুত আঙুলটিকে একটি বরফের প্যাকেটে রাখেন, যাতে সেটিকে অক্ষত অবস্থায় পুলিশকে দেখাতে পারেন। পরে তিনি আঙুলটি নিয়ে মালাদ থানায় যান ও আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের জন্য আইসক্রিম ও আঙুলটি ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। তা ছাড়া খাদ্যপণ্যে শরীরের একটি অংশের উপস্থিতি, একটি বড় অপরাধের সন্দেহও জাগিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান।
২ ঘণ্টা আগে
সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মনে করেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এম কে স্টালিন। তিনি দলের কর্মীদের আগাম নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ও ইসলামি শিক্ষা কমপ্লেক্সে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের একজন স্থানীয় একটি স্কুলের রেসলার। স্থানীয়ারা এবং ওই কিশোরের সহপাঠীরা তাকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দিচ্ছে।
৭ ঘণ্টা আগে