গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন।
প্রথমে এই সিরিজটি নিয়ে দ্বিধায় ছিলেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘অন্য আরেকজন নির্মাতার সিরিজ থেকে স্পিনঅফ নির্মাণ করাটা অবশ্যই চ্যালেঞ্জের। আমাকে যখন সিরিজটি নির্মাণের প্রস্তাব দেওয়া হলো আমি দ্বিধায় ছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকবার অনুরোধ করার পর নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে কথা বলি এবং সে সম্মতি দেয়। এরপরই কাজটা করি। গোলাম মামুন একদমই নতুন গল্প, নতুন সিরিজ। আগের সিরিজ থেকে শুধু চরিত্রটি নিয়েছি এবং সেটাকে আমার মতো করে নির্মাণ করেছি।’
শিহাব শাহীন আরও বলেন, ‘এখানে যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকেই দারুণভাবে আমার প্রত্যাশা পূরণ করেছেন। কারও প্রতি অভিযোগের আঙুল তোলার সুযোগ রাখেননি কেউ। অপূর্বর কথা বলি, সে তার দুই শত ভাগ অ্যাফোর্ট দিয়ে কাজটি করেছে। ট্রেনিং, রিহার্সাল এবং শুটিংয়ের পেছনে যে পরিমাণ সময় দিয়েছে, খেটেছে সেটা অভাবনীয়। সবাই তাদের সাধ্যমতো প্রাণবন্ত সময় এবং অ্যাফোর্ট দিয়েছেন।’
গোলাম মামুন সিরিজে অপূর্বের সঙ্গে আছেন সাবিলা নূর। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু, সিরাজ প্রমুখ। আজ ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে আট পর্বের এই সিরিজটি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে