
আট মাস বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ১০ ক্যাটাগরিতে ভিসার আবেদন আবার চালু করেছে ওমান। ঢাকায় ওমান দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি সফর, পারিবারিক সফর, উপসাগরীয় দেশগুলোয় বসবাসকারীদের ভ্রমণ, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটকদের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ঢাকায় ওমান দূতাবাস এখন থেকে এই ১০ শ্রেণির ভ্রমণকারীদের ভিসার আবেদন গ্রহণ করবে।
ওমান দূতাবাস জানায়, বাংলাদেশের কর্মীদের জন্য বন্ধ থাকা ভিসা আবার চালু নিয়ে আলোচনা চলছে। ওমান রয়্যাল পুলিশ অভিবাসন নীতিমালা পর্যালোচনার সময় গত বছরের অক্টোবরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে।

শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন...
১৪ মিনিট আগে
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা এবং দুই দেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
২৬ মিনিট আগে
ডাকসু সংগ্রহশালায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথভাবে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগ্রহশালাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জায়গা না বানানোর দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনটি। আজ সোমবার এক বিবৃতিতে এটি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক ও তাঁর ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে