১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হাঁসফাঁস করছে বাংলাদেশ। পাওয়ার-প্লেতেই তারা হারিয়েছে ৩ উইকেট। বলা যায়, টপ অর্ডার আজও আলোর মুখ দেখেনি। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম—দুই বাঁহাতি ব্যাটারের বিপক্ষে শুরুতে পার্টটাইমার ধনঞ্জয়া ডি সিলভাকে বোলিং আক্রমণে নিয়ে আসেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তৃতীয় বলে মিড অনে হাসারাঙ্গাকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। প্রস্তুতি ম্যাচসহ ব্যাট হাতে শেষ চার ইনিংসে তৃতীয় ‘ডাক’ এই বাঁহাতি ব্যাটারের। পরের ওভারেই ছন্দে থাকা তামিম (৩) ফিরলেন নুয়ান তুষারার দারুণ এক ইয়ার্কারে বোল্ড হয়। কাভারে খেলতে চেয়েছিলেন তামিম, বল-ব্যাটের নিচ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালায়।
৬ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত ফেরায় ছন্দ খোঁজা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর সামনে সুযোগ আসে দারুণ কিছু কারার। পুরোপুরি ব্যর্থ হয়েছেন শান্ত। ১৩ বলে ৭ রান করে তুষারার শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। পাওয়ার-প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে বাংলাদেশ দল।
লিটন ১৪ ও তাওহিদ হৃদয় ৫ রানে অপরাজিত আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংটা দুর্দান্ত করেছে বাংলাদেশ দল। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের তোপ, রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে ফেলেছে তারা।

২০২৬ ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি হিসেবে স্লাভকো ভিনচিচের নাম ঘোষণা করতেই পুরো হলরুম করতালিতে ফেটে পড়ল। তাঁকে সবাই জড়িয়ে ধরলেন। আবেগে তিনি কেঁদেও ফেলেছেন। রেফারি হিসেবে অনেক সুনাম থাকলেও স্লোভেনিয়ান এই রেফারির এক অন্ধকার অতীত রয়েছে।
৩ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা-স্পেন। তবে এই ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
৪৪ মিনিট আগে
লুইস দে লা ফুয়েন্তের চাওয়াটাই তাহলে পূরণ হয়েছে। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ বলেছিলেন, ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে চান আর্জেন্টিনাকে। স্পেন কোচের এই চাওয়ার পেছনে রয়েছে ‘গুরু-শিষ্যের লড়াই’ কিংবা বন্ধুর সঙ্গে বন্ধুর লড়াই।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে রেফারিং বলে কথা। যে টুর্নামেন্টের জন্য পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, কোটি কোটি ফুটবলপ্রেমীরা টিভি সেটের সামনে বসে থাকেন, তাঁর চূড়ান্ত পরিণতি এই বিশ্বকাপ ফাইনাল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যাচ পরিচালনা করবেন বলে আবেগে কেঁদেই ফেললেন স্লাভকো ভিনচিচ।
২ ঘণ্টা আগে