প্রতিবারের মতো ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনেও লড়েছিলেন একদল তারকা। হেমা মালিনী, অরুণ গোভিল, মনোজ তিওয়ারি, রবি কিষাণসহ জয় পেয়েছেন অনেকেই। এর মাঝে হারের তিক্ততার স্বাদও পেয়েছেন কেউ কেউ। এই তালিকায় আছেন হিরণ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রাজ বাব্বর ও পবন সিং।
পশ্চিমবঙ্গের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় হেরেছেন আরেক অভিনেতা দেবের কাছে। ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটের ব্যবধানে হিরণকে হারিয়ে তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন দেব।
টালিউডে লকেট চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে হুগলি থেকে একই আসনে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁরা। নির্বাচনে প্রিয় বন্ধু রচনার কাছে হেরেছেন লকেট। ৭৬ হাজার ৭৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন রচনা।
হরিয়ানার গুরগাঁও কেন্দ্রে কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজ বাব্বর। বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিংয়ের কাছে ৭৫ হাজার ০৭৯ ভোটে পরাজিত হয়েছেন রাজ বাব্বর।
বিহারের কারাকাট থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে গেছেন ভোজপুরি গায়ক পবন সিং। ভোজপুরি এই তারকাকে প্রথমে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে মনোনয়ন দিয়েছিল বিজেপি। পরবর্তী সময়ে পবন সিং সেই মনোনয়ন প্রত্যাহার করে বিহারের কারাকাটে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে