
সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি ইসরায়েল সফরে গিয়ে মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে একটির গায়ে নিজের নাম স্বাক্ষর করেছেন। এর আগে ওই ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনি একটি বার্তাও লিখে দেন। বার্তাটি হলো—‘তাদের শেষ করে দাও। ইসরায়েলকে ভালোবাসে আমেরিকা।’
ইসরায়েলি সংসদের ডানপন্থী সদস্য ডেনি ড্যাননের আমন্ত্রণে দেশটিতে সফর করেন নিকি হ্যালি। ক্ষেপণাস্ত্রের গায়ে নিকি হ্যালির বার্তা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ড্যানন লিখেছেন, ‘ওদের শেষ করে দাও— উত্তর সীমান্তের আর্টিলারি পোস্ট পরিদর্শনে গিয়ে ক্ষেপণাস্ত্রের গায়ে আজ এটাই লিখেছেন আমার বন্ধু ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।’
ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষরের ছবিসহ নিকি হ্যালি নিজেও একটি পোস্ট করেছেন এক্সে। এতে নিকি জানান, যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন, সেটি হামাস যোদ্ধাদের প্রতি নিক্ষেপ করার জন্য রাখা হয়েছে।
এ বিষয়ে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, নিকি হ্যালির ছবি ও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রোধের জন্ম দিয়েছে। অনেকেই এই বিষয়টির সমালোচনা করে পোস্ট দিচ্ছেন। বিষয়টি নিয়ে ইসরায়েলের বামপন্থী গ্রুপ ‘স্ট্যান্ডিং টুগেদার’-এর প্রতিষ্ঠাতা অ্যালোন লি গ্রিন এক্সে লিখেছেন, ‘বিরক্তিকর।’
এদিকে ইসরায়েল সফরের আরও কিছু ছবি প্রকাশ করেছেন নিকি হ্যালি। এসব ছবিতে দেখা যায়—গত ৭ অক্টোবর ইসরায়েলের যে এলাকায় হামাস হামলা চালিয়েছিল সেই এলাকাটি পরিদর্শন করেছেন তিনি। ওই হামলায় বেঁচে যাওয়া কিছু মানুষের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন।
নিকি হ্যালি এমন একসময়ে ইসরায়েল সফর করেছেন, যখন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা অমান্য করে গাজা শহরের রাফাহ অঞ্চলে থাকা উদ্বাস্তুদের একটি শিবিরে বোমা হামলা করেছে। সর্বশেষ এই হামলায় গাজার অন্তত ৪৫ জন মানুষ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুই বেশি।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
৯ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
১০ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
১০ ঘণ্টা আগে