লোকসভা নির্বাচনের ভোটের দিন দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প প্রকাশ্যে আসে। এর আগে অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু বেবিবাম্প দেখানোর পরও তাঁকে নিয়ে হয়েছে অনেক কাটাছেঁড়া। অনেকেই আবার ফেইক বেবিবাম্পের অভিযোগ আনেন। এবার যেন সেই উত্তরই দিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের প্রসাধনী ব্র্যান্ডের হয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। আর সেখানেই মাতৃত্বের দ্যুতি ছড়িয়েছেন তিনি।
মায়েদের ক্ষেত্রে ‘প্রেগনেন্সি গ্লো’ শব্দটি খুব পরিচিত। মাতৃত্বকালীন মেয়েদের চেহারায় যে ঔজ্জ্বল্য আসে, দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক উপস্থিতি যেন তারই মূর্ত প্রতীক! নিজের প্রসাধনী ব্র্যান্ডের হয়ে সম্প্রতি প্রচারে হলুদরঙা প্লিটেড ড্রেসে দীপিকাকে দেখাচ্ছিল সূর্যমুখী ফুলের মতো। সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তা রীতিমতো ভাইরাল।
এদিন স্টোরে গিয়ে লাইভ সেশনে নিজের প্রসাধনী ব্র্যান্ডের নতুন কালেকশন নিয়ে দু-চার কথা বলেন দীপিকা। নিজের রূপরুটিন নিয়েও সেখানে আলোচনা করেন নায়িকা।
দিন কয়েক আগে ভোট দিতে গিয়ে ট্রোলারদের নিশানায় পড়েছিলেন দীপিকা। তাঁর বেবিবাম্প নাকি নকল—এমন অভিযোগ আনেন বেশ কিছু নেটিজেন। বলিউডের এক জ্যেষ্ঠ সাংবাদিক এর প্রতিবাদে একটি পোস্ট দেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে আলিয়া ভাটসহ অনেকেই নিজেদের সমর্থন জানান।
দীপিকা নিজে যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। গর্ভাবস্থাতেই তিনি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং করেছেন। সেপ্টেম্বরেই আসতে চলেছে তাঁর সন্তান।
দীপিকাই প্রথম নন, এর আগে আলিয়া, কারিনা কাপুর খানসহ অনেক নায়িকাই অন্তঃসত্ত্বা অবস্থায় ছবির কাজ, বিজ্ঞাপনী প্রচার করেছেন চুটিয়ে। সন্তানের জন্ম দিয়ে কাজেও ফিরে এসেছেন তার পরেই। দীপিকাও সে পথেই হাঁটছেন, তা স্পষ্ট।

বেশ কয়েক বছর আগে অভিনেতা আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এক নাটকে কাজ করলেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। তবে এবার আবুল হায়াত নির্দেশনা দিচ্ছেন না, অভিনয় করছেন।
১৬ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ। বর্ষাকে ঘিরে কবির এই গানটি নতুন সংগীত আয়োজনে গেয়েছেন নজরুলসংগীতশিল্পী বর্ণালী সরকার। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ২১ জুন প্রকাশ পেয়েছে গানট
১৬ ঘণ্টা আগে
পাঁচ বছর আগে ‘হাই প্রেশার ২’ নাটকে আইনজীবীর চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। নাটকটিতে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করার অভিযোগে নাটকের শিল্পী ও নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করেন এক আইনজীবী। সেই তিক্ত অভিজ্ঞতার পর অভিনেতা ফারুক আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন উকিলের চরিত্রে আর অভিনয়
১৬ ঘণ্টা আগে
জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’-এর ঠান্ডা মাথার মাদকসম্রাট ‘গাস ফ্রিং’খ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিটোর ইসলাম ধর্ম গ্রহণের খবর নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। তবে অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
১৬ ঘণ্টা আগে