ভারতে চলমান লোকসভা নির্বাচন শেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়, সেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তাতে সিলমোহর! ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে খবর, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন টালিউডের তারকা জুটি। তবে বিয়েটা কলকাতায় হচ্ছে না, বনি-কৌশানী হাঁটতে চলেছেন ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথেই।
টালিউডের অন্দরমহলে কানাঘুষো, দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় বন্দোবস্ত চলছে।
কৌশানীর যে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছে রয়েছে, সে কথা বহু আগেই ফাঁস করেছিলেন বনি। আর প্রেমিকার সেই ইচ্ছেতেই সায় দিয়েছেন অভিনেতা। ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কোন জায়গাকে বেছে নিলেন বনি-কৌশানী? সেটা অবশ্য ফাঁস করেননি এখনো।
তবে খবর, ইউরোপের কোনো এক দেশে এক হবে বনি-কৌশানীর হাত। কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব নিয়ে একটা বিবাহোত্তর সংবর্ধনার এলাহি আয়োজনও থাকছে।
বনি-কৌশানীর সম্পর্ক প্রায় এক দশকের। দুই পরিবারেরও একে-অপরের সঙ্গে দারুণ সখ্য। কৌশানী মাতৃহারা হওয়ার পর অনেকটাই তাঁকে সামলেছিলেন বনি এবং তাঁর মা পিয়া সেনগুপ্ত। গত ১৭ মে, শুক্রবার ছিল অভিনেত্রীর জন্মদিন। এদিন সন্ধ্যায় জুটিতে ধরাও দেন তাঁরা।

১৮ বছর পূর্তিতে নাটকের দল বটতলা তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে নাট্য প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার, পাঠচক্র, স্মৃতিচারণ, গান, পাপেট থিয়েটারসহ নানা আয়োজন। আগামী ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন।
১২ ঘণ্টা আগে
১৯৬৪ সালের দাঙ্গার পর ভাগ্যান্বেষণে শরণার্থী হয়ে কলকাতা থেকে ঢাকায় আসেন রাজ্জাক। উদ্দেশ্য ছিল এ দেশের সিনেমায় অভিনয় করা। ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু তাঁর।
১৫ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে মেঘদল ব্যান্ড গেয়েছিল ‘বনবিবি’। ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল গানটি। তিন বছর পর চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো গানের নতুন সুর নিয়ে কোক স্টুডিও বাংলায় ফিরল তারা। গতকাল রাতে প্রকাশ পেয়েছে মেঘদলের পরিবেশনায় ‘মুল্লুক’ শিরোনামের গানটি।
১৬ ঘণ্টা আগে
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চে।
১৭ ঘণ্টা আগে