লিওনেল মেসি কতটা ছন্দে আছেন, সেটা বলবে তাঁর পরিসংখ্যান। এপ্রিলে মেজর লিগ সকারে (এমএলএস) ৪ ম্যাচে ৬ গোল করে জিতেছেন টুর্নামেন্টের মাসসেরার পুরস্কার। তাঁকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস।
এমএলএসে আগামীকাল অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হবে ম্যাচটি। হাঁটুর চোটে ভুগতে থাকা মেসি খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার অনুশীলনে কেমন করেন, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোরালেস। ইএসপিএনকে গত রাতে মায়ামির সহকারী কোচ বলেন, ‘মেসিকে আমরা আজ (মঙ্গলবার) আরও একবার পরীক্ষা করব। ট্রেনিং সেশনে কেমন অনুভব করে, সেটা দেখব। এটা দেখে সিদ্ধান্ত নেব।’
হাঁটুতে ব্যথা মেসি পেয়েছেন চলতি সপ্তাহের রোববার মন্ট্রিয়লের বিপক্ষে। তবু এমএলএসের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির চোট প্রসঙ্গে মোরালেস আরও বলেন, ‘শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে হাঁটুতে ব্যথা পেয়েছে (ম্যাচ হয়েছে বাংলাদেশ সময় রোববার ভোরে)। পুরো ম্যাচ সে খেলেছে। ম্যাচ শেষের পর পায়ে বরফ লাগিয়েছে। খেলোয়াড়দের সঙ্গে গতকাল (সোমবার) অনুশীলন করেছে। অনুশীলনে সে অনেক কাজ করেছে। মাঠে জগিং করেছে, বাইসাইকেল নিয়ে ঘুরেছে।’
২১ জুন বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা। সবশেষ ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাছে এবার তা শিরোপা রক্ষার লড়াই। মোরালেস যেন তেমনটাই বোঝাতে চাইলেন মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে। মায়ামির সহকারী কোচ বলেন, ‘ব্যক্তি মেসিকে চিনি এক বছর ধরে। সে (মেসি) খুবই প্রতিযোগিতামূলক এক ফুটবলার। যে ম্যাচটাই সে খেলে, জিততে চায়। তার সেরাটা দেয় সে। সে এখানে এসেছে লিগকে জাগাতে। এখন সে কোপা আমেরিকার জন্য প্রস্তুত হচ্ছে।’

সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে সংঘটিত একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ স্বীকার করার পর ক্লাবটিকে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন বুমরা। সেই চোটের কারণেই লর্ডসে হওয়া তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। এ জন্য ফিট হওয়া শর্তে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়েছিল বুমরাকে। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) নির্ধারিত ফিটনেস পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে খেলার ছাড়পত্র পেয়েছে
৩ ঘণ্টা আগে
বেশ তোপের মুখেই আছে ফিফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবে ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন মহাদেশীয় শীর্ষ সংস্থা উয়েফা, কনকাকাফ ও এএফসি। এরপরও বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর বিষয়ে থেমে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে
নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আল নাসর। ২০২৬-২০২৭ মৌসুম শুরুর আগে দলের প্রায় সব বিদেশি খেলোয়াড়ই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
৪ ঘণ্টা আগে