
এবার ঈদে মুক্তির তালিকায় এক ডজন সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো প্রকাশ হয়নি হলের তালিকা। তবে স্টার সিনেপ্লেক্স প্রকাশ করেছে তাদের ঈদের সপ্তাহের শিডিউল। স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হবে ঈদের নতুন আট সিনেমা ৷
আট সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’৷ সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এর ১৭টি শো প্রদর্শিত হবে। দেয়ালের দেশ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সিনেমার ট্রেলারে দেখা যায় নিম্নশ্রেণির দুজন মানুষ রাজ ও বুবলীর মধ্যে প্রেম হয়। হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এরপর তাঁর লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দেয়ালের দেশ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেয়ালের দেশের পর সর্বোচ্চ ১৩টি করে শো পেয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। এছাড়া ‘ওমর’ পেয়েছে ১১টি শো, ‘মোনা: জ্বীন ২’ সাতটি, ‘মেঘনা কন্যা’ দুটি, ‘গ্রিন কার্ড’ দুটি এবং ‘আহারে জীবন’ পেয়েছে তিনটি শো।
এই ঈদে আটটি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিলেও এক ঈদে এত সিনেমা মুক্তির পক্ষে নন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন ঈদে এত ছবি মুক্তি না দিয়ে সারা বছর ধারাবাহিকভাবে যেন সিনেমা মুক্তি দেওয়া হয়।


মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
২ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে