
‘নতুন কারিকুলাম ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে, ২০২৪ সাল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) নেওয়ার চূড়ান্ত ঘোষণা’—এমন একটি তথ্য গত ১৫ জানুয়ারি রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তথ্যটির সূত্র হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশ শিক্ষা বোর্ড। যদিও পরে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এ তথ্য মিথ্যা ও বানোয়াট। একইভাবে গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে একই সূত্রে ‘শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হচ্ছে’ এমন একটি তথ্য প্রচার হতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে একাধিক পেজ ও গ্রুপ খুঁজে পাওয়া যায়। এসব পেজ ও গ্রুপে বাংলাদেশ সরকারের অফিশিয়াল মনোগ্রাম, কোনো কোনোটিতে বিভিন্ন শিক্ষা বোর্ডের মনোগ্রাম ব্যবহার করতে দেখা গেছে।
এই নামের ফেসবুকের দুটি গ্রুপ ঘুরে দেখা যায়, সেগুলোতে যথাক্রমে ২ লাখ ২৩ হাজার এবং ১ লাখ ৯১ হাজার সদস্য রয়েছে। একই নামের দুটি পেজও খুঁজে পাওয়া যায়। শিক্ষামূলক ওয়েবসাইট হিসেবে পেজ দুটির পরিচয় দেওয়া হয় । এদের ফলোয়ার যথাক্রমে ১৯ হাজার ও ১৩ হাজার।
‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে ফেসবুকে সরকারি কোনো অ্যাকাউন্ট নেই
‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান আছে কি না, তা নিয়ে যাচাইয়ে জাতীয় তথ্য বাতায়নের সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, দেশে মোট ১০টি শিক্ষা বোর্ড আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। এই ১০টি বোর্ডের মধ্যে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কোনো প্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া যায়নি।
এদিকে বাংলাদেশে টিকটক নিষিদ্ধ করা হচ্ছে তথ্যটি ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ সূত্রে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ২টায় একটি পোস্ট দিয়ে জানানো হয়, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর সংস্থার ফেইসবুক আইডি বা পেইজ নেই।
‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে প্রচারিত গ্রুপ ও পেজগুলো সম্পর্কে জানতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের “বাংলাদেশ শিক্ষা বোর্ড” নামে কোনো পেজ নেই। এই নামের পেজগুলোর বিরুদ্ধে আগেও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবারও আমরা এসব পেজ ও গ্রুপের তালিকা করে বিটিসিএলকে বলব বন্ধ করে দিতে।’

নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয়।
১৫ মিনিট আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনেরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৫ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে...
১ দিন আগে
ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পিসায় ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত এ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। আবে
১ দিন আগে