
ইসরায়েলে চিপ তৈরির কারখানা নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের ইনটেল করপোরেশনকে ৩২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে তেল আবিব সরকার। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেতানিয়াহু সরকার এ ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে কারখানা নির্মাণের পরিকল্পনা করছে শীর্ষস্থানীয় কম্পিউটার প্রসেসর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ কারণে ইসরায়েল ও এর সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ইনটেলের সঙ্গে ইসরায়েলের এ চুক্তি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনকেই নির্দেশ করে। গাজায় বেসামরিক নাগরিক হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ক্রমাগত তেল আবিবের ওপর চাপ দিয়ে যাচ্ছে। এরপরও ইনটেলকে এত বড় অঙ্কের অর্থ দেওয়া দুই দেশের ঘনিষ্ঠতার প্রমাণ।
এই অর্থ ওই চিপ কারখানায় মোট বিনিয়োগের ১২ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ইসরায়েলি সরবরাহকারীদের কাছ থেকে আগামী এক দশকে ৬ হাজার শেকেল (এক হাজার ৬৬০ কোটি ডলার) মূল্যের পণ্য ও সেবা কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এ কারখানা নির্মাণের ফলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনেই এ চুক্তির কথা জানিয়েছিলেন। কিন্তু তখন তা ইনটেলের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। এমন নতুন চিপ তৈরির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নজিরবিহীন এবং ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিনিয়োগ বলে উল্লেখ করেছে ইনটেল।
বর্তমানে ইসরায়েলের চারটি প্রস্তুত ও উৎপাদন কেন্দ্রে কাজ করছে ইনটেল। এ ছাড়া গাজা উপত্যকা থেকে ৪২ কিলোমিটার থেকে দূরে কিরিয়াত গাতে একটি কারখানা সম্প্রসারণ করছে ইনটেল।
এক বিবৃতিতে ইনটেল বলেছে, ‘কিরিয়াত গাতের সম্প্রসারণ পরিকল্পনা হলো ইনটেলের টেকসই বিশ্বব্যাপী সরবরাহ চেইন তৈরির প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ছাড়া কোম্পানির ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চলমান ও পরিকল্পিত উৎপাদন বিনিয়োগের জন্যও এটি গুরুত্বপূর্ণ।’
এ কারখানায় ইনটেল ৭ টেকনোলজি বা ১০ ন্যানোমিটার চিপ এবং ১২ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। এর পাশাপাশি এতে পরোক্ষভাবে আরও ৪২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া ২০২৬ সালের বিশ্ব রোবট সম্মেলনে এবার দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে একটি চার পায়ের রোবট ঘোড়া। প্রদর্শনীতে এই রোবট ঘোড়া শুধু দেখার জন্য ছিল না, মানুষ এটির পিঠে চড়ারও সুযোগ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে...
১ দিন আগে
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
১ দিন আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
৩ দিন আগে