গত সোমবার থেকে সান বাংলায় শুরু হলো নতুন সিরিয়াল ‘বাদল শেষের পাখি’। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’খ্যাত অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রেষ্ঠা প্রামাণিক। একলা মায়ের অস্তিত্বের লড়াইয়ের গল্প দেখা যাবে এ ধারাবাহিকে।
বাদল শেষের পাখিতে সুস্মিতের চরিত্রের নাম মোহিত, আর শ্রেষ্ঠা আছেন পাখি চরিত্রে। হরীতকী গ্রামের এক সাধারণ বাড়ির মেয়ে পাখি। বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নেয় সে। এ প্রতিযোগিতায় জিতে সে অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় পাখি। অন্যদিকে মোহিত এক নামকরা বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকের ছেলে। যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাখি, তাতে প্রধান অতিথি হয়ে আসে মোহিত।
অনুষ্ঠানে আসার পথে মোহিত পথ হারিয়ে ফেললে তাকে সাহায্য করে পাখি। একসময় মোহিতের সাহায্যে পাখির পরিবার এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়। তার অর্থ সাহায্যে পাখির বড় বোনের বিয়ে হয়। কিছুদিন পর জানা যায় পাখি অন্তঃসত্ত্বা। অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিপাকে পড়ে তার পরিবার। এমন গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাদল শেষের পাখি সিরিয়ালের গল্প।
এ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেছেন শ্রেষ্ঠা প্রামাণিক। আর সুস্মিত মুখোপাধ্যায় পরিচিতি পেয়েছিলেন স্টার জলসার ‘বরণ’ সিরিয়াল দিয়ে। বাদল শেষের পাখিতে এ দুজন ছাড়াও অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচী, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ গুহ, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য ও দেবনাথ চট্টোপাধ্যায়।

একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে।
৪ ঘণ্টা আগে
কনসার্টে শিল্পীর গান শোনার চেয়ে স্মার্টফোনে ভিডিও ধারণেই যেন এখন বেশি ব্যস্ত থাকেন অনেক দর্শক। সেই প্রবণতার বিরুদ্ধেই ব্যতিক্রমী বার্তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন কে-পপ বয় ব্যান্ড কর্টিস। চলমান বিশ্ব সফরে মঞ্চে উঠেই তারা দর্শকদের উদ্দেশে বারবার বলছে, ‘ফোনটা নামিয়ে রাখুন।’
৯ ঘণ্টা আগে
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সফল সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়কি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বেশ কিছু দিন আগেই। অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলচ্চিত্র সংগীতে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে