
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হয়েছে থ্রিডি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’। সিনেমাটি নির্মিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিচারণামূলক গ্রন্থ ‘আমাদের ছোট রাসেল সোনা’ অবলম্বনে। বইটিতে শেখ রাসেলের জীবনের নানা ঘটনা, জীবনযাপন, মা-বাবা, ভাইবোনের সঙ্গে তার সময় কাটানো, পড়ালেখা, ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্যের এই অ্যানিমেটেড সিনেমাটি ১ নভেম্বর থেকে দেখা যাচ্ছে বায়োস্কোপ, টফি, চরকি, বঙ্গ বিডি, সিনেম্যাটিক, আই স্ক্রিন, বিঞ্জ ও দীপ্ত প্লেতে।
এর আগে গত মাসে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রদর্শনী শেষে তিনি বলেন, ‘দেশ ও বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে শেখ রাসেলকে তুলে ধরতে আমাদের ছোট রাসেল সোনা নির্মাণ করা হয়েছে। আমরা চাই বাংলাদেশসহ সারা বিশ্ব যেন শিশুদের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে ওঠে। আর কাউকে যেন কোনো দিন শিশু রাসেলের মতো এমন নির্মম হত্যার শিকার হতে না হয়।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্পের উদ্যোগে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা আমাদের ছোট রাসেল সোনা।

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
৩ ঘণ্টা আগে
গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
৩ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
৩ ঘণ্টা আগে