টানা পাঁচ ম্যাচ হেরে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেনসে আজ পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এক পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের পরিবর্তে এসেছেন ব্যাটার তাওহীদ হৃদয়। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। একাদশে এসেছেন ওপেনার ফখর জামান, স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও লেগ স্পিনার উসামা মীর।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

নতুন এক মাইলফলক গড়েছে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে কিংবদন্তি ফুটবলার পেলের পরা জার্সি। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের সাক্ষী এই ঐতিহাসিক জার্সিটি বৃহস্পতিবার সথেবির নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা।
৩৭ মিনিট আগে
৬০ বছরের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়েই কোচ হিসেবে টমাস টুখেলকে নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের অধীনে একের পর এক সেমিফাইনাল ও ফাইনালে গিয়ে ব্যর্থ হওয়া দলটির জন্য টুখেলকেই মনে করা হয়েছিল সমাধান। কিন্তু জার্মান কোচের অধীনে এবারও ইংল্যান্ডের ব্যর্থতার সেই পুরোনো গল্প।
১ ঘণ্টা আগে
স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউজার্সিতে হতে যাওয়া ফাইনাল শেষে আলজেরিয়ায় সরকারি সফরে যাবেন সানচেজ। ফাইনালে স্পেনের প্রধানমন্ত্রী ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ যে উত্তপ্ত থাকবে, তা আগেই বোঝা গিয়েছিল। আটলান্টায় গত পরশু ম্যাচ শেষে লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ দ্বীপপুঞ্জ নিয়ে উদ্যাপন করেন। যা নিয়ে হয়েছে অনেক বিতর্ক। বিতর্কিত এই ঘটনার মাঝে জানা গেল চাঞ্চল্যকর এক ঘটনা।
২ ঘণ্টা আগে