এক দিনের ছুটি শেষে গতকাল বুধবার দেশের পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কয়টি মূল্যসূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ।
এর আগে গত সপ্তাহের শেষ চার কার্যদিবসে টানা ঊর্ধ্বমুখী থাকে পুঁজিবাজার। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বাড়ে লেনদেনের গতি। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস দরপতন হয়। যদিও দ্বিতীয় কার্যদিবসে এসে আবার ঊর্ধ্বমুখী ভাব দেখা যায়। পরদিন মঙ্গলবার দুর্গাপূজা উপলক্ষে লেনদেন বন্ধ ছিল। গতকাল বুধবার লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। এতে শুরুর দিকে ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়।
এরপর দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ৬৮টির এবং ১৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪০ কোটি ১০ লাখ টাকা।

চুক্তির আওতায় ডাক জীবনবিমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—সব কটি বিমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৫ ঘণ্টা আগে
বিদেশে যেতে ভিসা পেয়েছেন, কিন্তু শর্ত হিসেবে জমা দিতে হবে মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা সিকিউরিটি ডিপোজিট। এত দিন এই অর্থ বিদেশে পাঠানো ছিল বাংলাদেশি আবেদনকারীদের জন্য জটিল ও ভোগান্তিপূর্ণ একটি প্রক্রিয়া। অনেককে অনানুষ্ঠানিক উপায়ে টাকা পাঠানোর ঝুঁকিও নিতে হতো। এবার সেই জটিলতা কমাতে নতুন সুবিধা দিল...
১১ ঘণ্টা আগে
১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে ধাপে ধাপে সর্বজনীন পেনশন কাঠামোর আওতায় আনতে চায় সরকার। টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
১১ ঘণ্টা আগে
টিসিবির কার্যক্রমেও বড় ধরনের সংস্কারের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ডিলার নিয়োগে নতুন নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে