ইসলামে মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য বিশ্বাসের ওপর নির্ভরশীল। একজন মানুষের ভালো বা স্বস্তিকর অবস্থা বজায় রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ জীবন। পবিত্র কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানসিক স্বস্তি এবং ধৈর্যের বিষয়টি উল্লেখ করেছেন।
অতীতকালের বহু মুসলিম চিকিৎসক ও দার্শনিক মানুষের মানসিক রোগ-বালাইয়ের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তাঁরা এ রোগ নির্ণয় ও নিরসনের উপায় নিয়েও নানা পরামর্শ দিয়েছেন।
ভয়ের অনুভূতি প্রশমনের জন্য ধর্মীয় উপদেশ বা নীতি মেনে চলা খুবই জরুরি। মুসলমানমাত্রই বিশ্বাস করে, প্রতিটি অসুস্থতা এবং রোগের প্রতিকার অবশ্যই আছে। মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি, যার কোনো প্রতিষেধক নেই’। (বুখারি) এ হাদিসের মর্মার্থ হলো, ইসলাম চিকিৎসার জন্য উৎসাহ প্রদান করেছে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে।’ (সুরা রাদ: ১১)
মানুষ যখন মনের গভীরে মজবুত বিশ্বাস পোষণ করে, আল্লাহ অবশ্যই তার সমস্যা দূর করবেন, তখন তার থেকে সব অনিশ্চয়তা, ভীতি ও উদ্বেগ প্রশমিত হতে শুরু করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তুমি যখন একবার সংকল্প করে নেবে, তখন আল্লাহর ওপর ভরসা করো, অবশ্যই আল্লাহ তাআলা তাঁর ওপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৫৯)
একজন বিশ্বাসী মানুষ জানে, আল্লাহ তাআলা চরম কষ্ট ও দুর্ভোগের পর রেখেছেন প্রশান্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুখ। অতএব, যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদতে রত হও। আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।’ (সুরা ইনশিরাহ: ৫-৮)

জামাতে নামাজ আদায় ইসলামের অন্যতম প্রধান নিদর্শন। এটি মুসলিম উম্মাহর পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক। রাসুলুল্লাহ (সা.) মসজিদে জামাতে উপস্থিত হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘জামাতের সঙ্গে আদায় করা নামাজ একাকী আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাসম্পন্ন।’ (সহিহ বুখারি: ৬৪৫)
৯ ঘণ্টা আগে
মানবজীবনের স্বাভাবিক পরিণতি মৃত্যু। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের কর্মজীবনের ইতি ঘটলেও কিছু নেক আমল এমন রয়েছে, যার প্রতিদান পরকালেও অবিরাম পৌঁছাতে থাকে। দুনিয়ায় রেখে যাওয়া এমন কিছু কল্যাণকর উদ্যোগ মৃত্যুর পরও আলোর উৎস হয়ে থাকে।
১ দিন আগেতাওয়াফ করা অবস্থায় বেশি বেশি ইস্তিগফার, জিকির ও দোয়া করা উত্তম। এ সময় আল্লাহর কাছে নিজের ভাষায় মনের আকুতি ও প্রয়োজন তুলে ধরে মিনতি করা যায়। প্রয়োজনে কোরআন তিলাওয়াতও করা যায়। তবে দোয়াগুলোর অর্থ বুঝে পড়া ভালো, যেন রবের কাছে কী চাওয়া হচ্ছে, তা হৃদয় দিয়ে অনুভব করা যায়।
২ দিন আগে
ইবাদত বান্দা ও তার রবের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। রাসুল (সা.) ইবাদতে এমন স্বাদ পেতেন যে তিনি বলতেন, ‘নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে।’ (সহিহুল জামে: ৩০৯৮)। প্রত্যেক মুমিনের চেষ্টা হওয়া উচিত ইবাদতের সেই মধুরতা অর্জন করা। এ ক্ষেত্রে নিচের চারটি বিষয় বিশেষভাবে সহায়ক হতে পারে।
২ দিন আগে