ওয়ানডে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট বলে কথা। তার ওপর বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব আল হাসান। বাংলাদেশ ম্যাচ জিতলে যেমন বয়ে যায় প্রশংসার জোয়ার। তেমনি হারলে সামাজিকমাধ্যমে ধুইয়ে দিতেও বেশি দেরি করেন না নেটিজেনরা। যেখানে সাকিবের ওপর ‘চাপটা’ বেশি পড়ে যায়। বাংলাদেশ অধিনায়কের অনুপ্রেরণা হিসেবেই যেন কাজ করছেন তাঁর স্ত্রী উম্মে আল হাসান শিশির।
ধর্মশালায় আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপের শুভসূচনা করেছে বাংলাদেশ। আগামীকাল একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। যেখানে ইংল্যান্ডের শুরুটা হয়েছে বেশ বাজেভাবে। আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ওয়ানডে, টি-টোয়েন্টি-দুই বিশ্বকাপেরই বর্তমান চ্যাম্পিয়ন। বাংলাদেশের বিপক্ষে নেট রানরেটের হিসাব মেলাতে ইংল্যান্ড যে মরিয়া থাকবে, সেটা যে না বললেও চলছে। যেখানে সাদা বলের ক্রিকেটে ইংলিশরা খেলছে বিধ্বংসী ক্রিকেট।
এই ম্যাচের আগেই যেন সাকিবকে সাহস জোগানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শিশির। তিনি (শিশির) হয়তো ২০১১, ২০১৫—এই দুই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের স্ত্রী লিখেছেন, ‘জয়-পরাজয় কোনো ব্যাপারই না। পরিবার হিসেবে আমরা তোমার পাশে।’

ভারতের সামনে লক্ষ্যটা ছিল পাহাড়সম। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পর তাই খোদ ভারতের ভক্তরাও আশা ছেড়ে দিয়েছিল প্রায়। কিন্তু উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে পাহাড়সম লক্ষ্যটাকেও মামুলি বানিয়ে ফেলে স্বাগতিকেরা। রেকর্ড গড়ে জয় তুলে নিল ভারত।
৯ ঘণ্টা আগে
নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুই বছরের জন্য হ্যাম্পকে নিয়োগ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন ভারতের সাবেক অধিনায়ক। ২৮২ ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
১১ ঘণ্টা আগে
আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে। বাণিজ্যিক কারণে আফ্রিকান দেশটির অংশগ্রহণ ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
১২ ঘণ্টা আগে