চোটে পড়ে লিওনেল মেসিকে ম্যাচ মিস করতে খুব কমই দেখা যায়। কোনো ম্যাচের আগে নিজের ফিটনেস নিয়ে মেসি যতটা সচেতন, তার চেয়ে বেশি সচেতন থাকেন দলের কোচ। এবার ইউএস ওপেন কাপের ফাইনালের আগে ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো একটু চিন্তিত।
মেসির কাছে এ বছর সময়টা কাটছে অম্লমধুর। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন তিনি। তবে মাঠের বাইরের বেশ কিছু ঘটনা তার ওপর কিছুটা হলেও প্রভাব ফেলছে, যার মধ্যে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন। এ কারণে তিনি চলে এসেছেন ইন্টার মায়ামিতে। কয়েক মাস ভালো খেলার পর এ মাস থেকে শুরু হয়েছে চোটের সমস্যা। মাংসপেশির চোটে পড়ে মেজর লিগ সকারের (এমএলএস) তিনটি ম্যাচ খেলতে পারেননি। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচও মিস করেন তিনি।
মেসি যেসব ম্যাচ খেলেননি, তার মধ্যে একটিতে বাজেভাবে হেরেছে মায়ামি। আর পরশু ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে ইউএস ওপেন কাপ ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হাউস্টন ডায়নামো এফসি। মায়ামির সামনে যখন আরও এক শিরোপা জয়ের হাতছানি, তখন কোচ মার্টিনোর চিন্তা থাকাটাই স্বাভাবিক, যেখানে মেসি জাদুতে এবার লিগস কাপ জিতেছে মায়ামি, যা ক্লাবটির ইতিহাসে মেজর কোনো শিরোপা। ফাইনালের আগে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘তার (মেসি) খেলার সম্ভাবনা নিয়ে বলা বেশ কঠিন, কারণ দিনের পর দিন এটা আমাদের দেখতে হচ্ছে। যেটা আমি সব সময় বলি, আগে তার কথা শুনব ও দেখব যে সে কেমন আছে। এরপর ঝুঁকি নেব কি না, তা ভেবে দেখছি। এটা খুব একটা সহজ সিদ্ধান্ত নয়। আর ভুল যেন না হয়, তাই যথেষ্ট সময় নিচ্ছি।’
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। প্রতিপক্ষকে বোকা বানিয়ে জাদুকরী ফ্রিকিকে একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। হাউস্টন ডায়নামোর কোচ বেন ওলসেনও ভাবছেন মেসিকে নিয়ে। গত সপ্তাহে ইএসপিএনকে ওলসেন বলেন, ‘তাকে (মেসি) থামানোর কোনো পরিকল্পনা থাকলেও আমি আপনাকে বলব না। সেটা আমি বেশি প্রচার করতে চাই না।’

আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ মুহূর্তে দুই গোল করে ইংল্যান্ডকে ২–১ ব্যবধানে হারানোর পর আবেগাপ্লুত হয়ে পড়েন কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, এই আর্জেন্টিনা দলকে আলাদা করে তুলেছে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা।
১৪ মিনিট আগে
গোল খেয়েই মাথা ঝাড়া দিয়ে ওঠে আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণ করতে থাকে। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কিছু অসাধারণ সেভে ইংলিশদের কোনোভাবে রক্ষা। পরিসংখ্যান–রেকর্ড যদিও লা আলবিসেলেস্তেদের পক্ষে কথা বলছিল বারবার। আগের পাঁচটি বিশ্বকাপ সেমিফাইনালেই জিতে ফাইনালে উঠেছে তারা। টানা ষষ্ঠ সেমিফাইনাল
২৩ মিনিট আগে
নায়ক হওয়ার জন্য পেদ্রো পোরোর নাম কেউ আগে থেকে লিখে রাখেনি। এমন মঞ্চে আলোটা সাধারণত ফরোয়ার্ডদের জন্যই তোলা থাকে। গোল করলে তাঁদের নিয়ে কথা হয়, ম্যাচ জিতলে তাঁদের মুখই ছাপা হয় পরদিনের পত্রিকায়। রাইটব্যাকের কাজ বরং উল্টো; তাঁদের পারফরম্যান্সে পূর্ণতা মেলে তখনই, যখন আলাদা করে কাউকে কথা বলতে হয় না।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
৩ ঘণ্টা আগে