অ্যাক্টরস স্টুডিও নামে অভিনয় শেখার একটি স্কুল পরিচালনা করছে নাট্যদল বটতলা। আজ আয়োজন করা হয়েছে স্কুলটির অষ্টম ব্যাচের নাটক ‘তত্র পোড়ে যত্র দগ্ধ’-এর প্রদর্শনী। চার মাসব্যাপী কর্মশালা শেষে আজ মঞ্চে আলো ছড়াবেন এক ঝাঁক নতুন অভিনয়শিল্পী। গল্পে উঠে আসবে আলোচিত রানা প্লাজার ঘটনা। নির্দেশনা দিয়েছেন ইমরান খান মুন্না।
নির্দেশক মুন্না জানান, বাংলাদেশের শিল্পকারখানার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে পরিচিত ২০১৩ সালের রানা প্লাজাধস। প্রাণ হারিয়েছিল শ্রমজীবী অনেক মানুষ। সে সময় এ ভয়ানক দুর্ঘটনা জন্ম দিয়েছিল অনেক খবরের। ১০ বছর পেরিয়ে গেলেও সেই ঘটনা এখনো আটকে আছে আলোচনার বিষয় হিসেবে। যন্ত্রণাক্লিষ্ট শ্রমজীবী মানুষগুলোর জীবন-মৃত্যু আলোচনা-প্রতি আলোচনা সৃষ্টি করে। বদলে যায় তাদের জীবন, অথচ বদলায় না সামাজিক কোনো কাঠামো। এমন গল্পই দেখা যাবে নাটকটিতে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অন্তু, মেহেরাজ, শাহরিয়ার, অরণি, ফারজানা ফারিহা, সৃষ্টি, গাজী নাফি, আফনান, প্রমা, বাঁধন প্রমুখ। ঢাকার মহিলা সমিতিতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নাটকটি।

বিশ্বখ্যাত স্পাই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ডের পরবর্তী উত্তরসূরি কে হতে যাচ্ছেন—এই রহস্য ঘনীভূত হচ্ছে কয়েক বছর ধরে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার কান পাতলে একটি নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে; তিনি হলেন ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেতা জ্যাকব এলর্ডি। সর্বশেষ গিলেরমো দেল তোরোর ফ্রাংকেনস্টাইন-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে।
১০ ঘণ্টা আগে
কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে প্রথম তিন বছর পরপর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। এ বছর একুশে পদক উঠেছে তাঁর ঝুড়িতে।
২০ ঘণ্টা আগে
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
২১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী।
২১ ঘণ্টা আগে