
ফেসবুকে ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী রাজনীতিবিদের সাজা ও দোষী সাব্যস্ত হওয়ার সমালোচনা করে পোস্ট দেওয়ায় মা আনিসা সিদ্দিকাকে (৫৮) গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে কর্তৃপক্ষ অনলাইন কিংবা অফলাইনে বিরোধী মতপ্রকাশকারীদের প্রতি অসহিষ্ণু আচরণ করছে। ছেলে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় মাকে গ্রেপ্তারের বিষয়টি হাস্যকর। আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তারে ভয় ও বিশ্বাসহীনতার পরিবেশ তৈরি হয়েছে।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার গবেষণার অন্তর্বর্তী উপ-আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান বলেন, গ্রেপ্তার আনিসা সিদ্দিকাকে হয় মুক্তি দিতে হবে, আর না হয় তাঁকে একটি স্বীকৃত অপরাধের জন্য অভিযুক্ত করতে হবে। বিরোধী ভিন্নমতের মানুষদের আটক করার চর্চা বন্ধ করতে হবে। ভিন্ন রাজনৈতিক মতামত কিংবা প্রকাশ কোনো অপরাধ নয়। কণ্ঠরোধের পরিবর্তে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জনগণ যেন প্রতিশোধ বা বৈষম্যের ভয় ছাড়াই, মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারসহ নির্বাচনের সময় ও আগে-পরে তাঁদের মানবাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ২০ আগস্ট আনিসা সিদ্দিকাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (৩) (নাশকতা) ও ২৫ (ডি) (নাশকতা চেষ্টার জন্য শাস্তি) ধারায় গ্রেপ্তার করা হয়। এজাহারে বলা হয়, তদন্তে দেখা গেছে, আনিসা অন্য আসামিদের সঙ্গে ‘সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃত নাশকতা ঘটাতে বিভিন্ন ক্ষতিকারক কাজ’ করতে চেয়েছিলেন। এমনকি তিনি বিরোধী রাজনৈতিক দল জামায়াতের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছিলেন। ২৩ আগস্ট খুলনা মহানগর হাকিম আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

শরতের রোদ-বৃষ্টির খেলায় বিদ্যুতের চাহিদা ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করছে। গরম বেড়ে যাওয়ায় ১০ আগস্ট মধ্যরাতের পর ৩ হাজার ৭০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়, যা দেশে সর্বকালের রেকর্ড। এমন পরিস্থিতিতেও উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানির অভাবে দেশের মোট ২৯ হাজার মেগাওয়াট...
৩ ঘণ্টা আগে
দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
৩ ঘণ্টা আগে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
৯ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৯ ঘণ্টা আগে