অভিনয়ের জাদুতে প্রতিবারই ভক্তদের মুগ্ধ করে এসেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষে প্রকাশ্যে এসেছিল আসন্ন সিনেমা ‘হাড্ডি’তে তাঁর ভিন্নধর্মী লুক! যেখানে একেবারেই অদেখা এক লুকে দেখা মিলেছিল তাঁর। আর এবার প্রকাশ্যে এসেছে আসন্ন সেই সিনেমার ট্রেলার। যেখানে তাঁর লুক বেশ প্রশংসা কুড়াচ্ছে।
ট্রেলারে নওয়াজুদ্দিনকে রূপান্তরকামীর বেশে একের পর এক খুন কর দেখা গেছে। যা দেখে রীতিমতো গা শিওরে উঠেছে অনুরাগীদের। ‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজের দুর্ধর্ষ লুক মুক্তির কয়েক ঘণ্টার মাঝেই যথেষ্ট শোরগোল পড়েছে।
দুই মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে পুরোদস্তুর ভিন্ন রূপে ধরা দিয়েছেন নওয়াজ। পরনে শাড়ি, গলা ও কানে ভারী গয়না, ঠোঁটে গাঢ় লিপস্টিক, টিপ আর আলগা খোঁপায় গুঁজে রাখা একটি ছুরি-এ এক অন্য নওয়াজুদ্দিন। ট্রেলারে নওয়াজুদ্দিনের পাশাপাশি খলনায়কের ভূমিকায় দেখা গেছে নির্মাতা অনুরাগ কাশ্যপকেও।
‘হাড্ডি’র ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নওয়াজ লিখেছেন, ‘এর আগে কখনো এ রকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?’
নওয়াজুদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা গেছে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পাবে এই সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন–মুহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সচদেভা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা।
নওয়াজুদ্দিনকে শেষবার ‘হিরোপান্তি ২’ ও ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় দেখা গেছে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
২ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১০ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে