দক্ষিণি সিনেমার তাণ্ডবে অনেকটাই পিছিয়ে পড়েছিল বলিউড। তবে বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমার ব্যবসায়িক সফলতায় আবারও সচল বলিউড। এরপর ‘সত্য প্রেম কি কথা’, ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র মতো সিনেমা ধরে রেখেছে ইন্ডাস্ট্রির সফলতা।
বর্তমানে বক্স অফিস দেখছে সানি দেওলের চমক। ‘গদর ২’ সিনেমা এর মধ্যেই আয় করেছে ৪০০ কোটি রুপি। এত সফলতার মধ্যেও অভিনেতা সালমান খানের ঝুলি ছিল শূন্য। গত বছরের ব্যর্থতাকে সঙ্গে নিয়েই এ বছর মুক্তি পেয়েছিল সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। তাই বলে থেমে যাওয়ার পাত্র নন ভাইজান। নতুন সিনেমার চ্যালেঞ্জ নিয়ে আবারও আসছেন তিনি।
সম্প্রতি ‘টাইগার-থ্রি’ সিনেমার কাজ শেষ করেছেন সালমান। নভেম্বরে মুক্তি পাবে এটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সালমানের একটি ভিডিও। এতে নতুন লুকে দেখা গেছে তাঁকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন একটি সিনেমার জন্যই সালমানের এই লুক।
ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর সামনে গাড়ি থেকে নামছেন বলিউড ভাইজান। মাথার চুলগুলো এতই ছোট যে প্রথমে দেখলে মনে হবে, মাথা কামিয়ে ফেলেছেন তিনি। তবে সাল্লু ভাইয়ের এই লুকের পেছনে লুকিয়ে আছে নতুন সিনেমার নাম। সিনেমাটির প্রযোজক করণ জোহর। পরিচালনা করবেন বিষ্ণু বর্ধন। সালমান থাকছেন প্যারামিলিটারি অফিসারের ভূমিকায়। তবে সিনেমার নাম এখনো প্রকাশ করেননি পরিচালক। এর আগে ‘শেরশাহ’ সিনেমা দিয়ে বেশ সুনাম অর্জন করেছেন বিষ্ণু বর্ধন।
এ সিনেমার কাজ শেষ করে আগামী বছর শুটিং শুরু করবেন বড় বাজেটের সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’; যেখানে সালমান ও শাহরুখ খানকে একসঙ্গে দেখা যাবে। এই দুই সিনেমা শেষ করে সালমান ফিরবেন পরিচালক সুরজ বারজাতিয়ার দুয়ারে। বারজাতিয়ার ‘প্রেম কি সাদি’ সিনেমায় অভিনয় করবেন তিনি।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
৬ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
৬ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৬ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
১ দিন আগে