অনলাইন এখন জীবনের অতিপ্রয়োজনীয় জিনিস। তাই এর নানান ব্যবহার নিরাপদ করতে প্রাথমিক পর্যায়ে একটা শক্তিশালী পাসওয়ার্ড সেট করা দরকার। মূলত স্ট্রং, অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে পারলে ব্যবহারকারী হিসেবে আপনি অনেক বেশি সুরক্ষিত। যত দিন যাচ্ছে, ক্রমেই বাড়ছে অনলাইন প্রতারণা। তাই সতর্ক থাকা প্রয়োজন। অতএব পাসওয়ার্ড সেট করার বিষয়ে সাবধান থাকুন। নইলে হ্যাকারদের হাতে আপনার পাসওয়ার্ড পৌঁছে গেলে বিপদে পড়বেন।
নিত্যদিনের সঙ্গী স্মার্টফোন থেকে কম্পিউটার বা ট্যাব, সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটে খোলা অ্যাকাউন্ট–সব ক্ষেত্রেই স্ট্রং, অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড সেট করা খুব জরুরি। অথচ এই পাসওয়ার্ড তৈরির সময়, অর্থাৎ সেট করার ক্ষেত্রে আমরা নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলি।
অধিকাংশ মানুষ পাসওয়ার্ড মনে রাখার সুবিধার জন্য নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ–এসব সাধারণ বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করে। এটি একদম উচিত নয়। কারণ, হ্যাকাররা এসব তথ্য সহজে হাতিয়ে নিতে পারে। শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে চাইলে পাসওয়ার্ডের মধ্যে এক বা একাধিক বিশেষ চিহ্ন, যেমন @, # -এ-জাতীয় চিহ্ন ব্যবহার করুন। একটি শক্তিশালী পাসওয়ার্ড সব সময় সংখ্যার সঙ্গে অক্ষর মিলিয়ে তৈরি করুন। তাতে হ্যাকাররা সহজে আপনার পাসওয়ার্ডের হদিস পাবে না। আপনি চাইলে আপনার শক্তিশালী পাসওয়ার্ডে ছোট বা বড় ইংরেজি বর্ণ ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন একটু অজানা, অচেনা শব্দ। অনলাইনে নিরাপদে থাকতে যেসব পাসওয়ার্ড ১৮ অক্ষরের বেশি, সেগুলো তুলনামূলক বেশি নিরাপদ। ১০ অক্ষরের পাসওয়ার্ডের ঝুঁকি বেশি। তবে কমপক্ষে ১৫ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।
অধিকাংশ মানুষ ভুলে যাওয়ার ভয়ে মেইল আইডি থেকে অন্য সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন, যা একদম উচিত নয়। মনে রাখবেন, আগে ব্যবহার করেছেন এমন পাসওয়ার্ড আবার ব্যবহার না করাই ভালো। পাসওয়ার্ড ভুলে গেলে তা রিট্রিভ করার বা ফিরে পাওয়া যায়। অনেক সময়ই এ ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন বেছে নেওয়া হয়। এই প্রশ্ন খুব সহজভাবে তৈরি করবেন না। খুব জটিল পাসওয়ার্ড দিলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নিজে মনে রাখতে পারবেন এমন পাসওয়ার্ড সেট করুন। প্রয়োজনে সুরক্ষিত এবং নিরাপদে থাকবে এমন জায়গায় সব পাসওয়ার্ড লিখে রাখতে পারেন। তবে নিজের পাসওয়ার্ড কারও সঙ্গেই শেয়ার করবেন না।
সূত্র: ফোর্বস, বিজনেস নিউজ ডেইলি

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৩ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৫ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১২ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে