গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। সরকারি অনুদানে নির্মিত মহান মুক্তিযুদ্ধ বিষয়ক ‘১৯৭১: সেই সব দিন’ ও শিশুতোষ সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’। গত সপ্তাহের সিনেমা দুটি আলোচনা সৃষ্টি করতে না পারলেও এবারের দুই সিনেমা নিয়ে আশাবাদী সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৯৭১: সেই সব দিন
নন্দিত অভিনেতা ও নাট্যকার প্রয়াত ড. ইনামুল হকের গল্প-ভাবনায় নির্মিত হয়েছে ‘১৯৭১: সেই সব দিন’। নির্মাণ করেছেন তাঁরই কন্যা অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃদি হক। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। হৃদি হক বলেন, ‘১৯৭১: সেই সব দিন’ ৫০ বছরের বেশি আগের গল্প। এই দীর্ঘ সময়ে শুধু শহরের আদলই বদলায়নি, মানুষের নিত্য অনুষঙ্গ, পোশাকের ধরন—বদলেছে সবই। শুটিংয়ে এ বিষয়গুলোতে দিতে হয়েছে সর্বোচ্চ মনোযোগ। আমাদের হাতে বেশি বাজেটও ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রপার গবেষণার। সিনেমাটি নির্মাণে আমাদের চেষ্টা ও যত্নের কোনো ত্রুটি রাখিনি।’
আজ সারা দেশের ১০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
আম-কাঁঠালের ছুটি
শরীফ উদ্দিন সবুজের ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আম-কাঁঠালের ছুটি’। শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এটি নির্মাতার প্রথম সিনেমা। গত শতাব্দীর সত্তর, আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যাঁরা শৈশব-কৈশোর পার করেছেন, তাঁরা তাঁদের সেই বয়সের যাপিত জীবনের ছায়া এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সঙ্গে আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অভিনয়ে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ।
বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে আম-কাঁঠালের ছুটি। আজ থেকে সারা দেশের ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে