ওয়ানডে থেকে বেন স্টোকসের অবসরের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, স্টোকসের অবসর ভেঙে ফেরার কথা ততই শোনা যাচ্ছে।
২০১৯ বিশ্বকাপে স্টোকসের বীরত্বে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৬.৪২ গড় ও ৯৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৬৫ রান। পাঁচটা ফিফটি করেন সেই বিশ্বকাপে। আরও এক বিশ্বকাপ যখন কাছাকাছি, তখন জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গেছে, ইউ টার্ন করতে প্রস্তুত বেন স্টোকস। এ বছর ভারতে ইংল্যান্ডের বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশনে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছেন স্টোকস। তাতে যদি আগামী মৌসুমের আইপিএল না খেলতে পারেন, তাতেও তিনি রাজি। যদি জস বাটলার অনুরোধ করেন, তাহলে তিনি (স্টোকস) বিশ্বকাপ খেলতে আগ্রহী।
এছাড়া স্টোকসের অবসর ভেঙে বিশ্বকাপে ফেরার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথ্যু মট। ডেইলি মেইলকে গত পরশু দেওয়া সাক্ষাৎকারে মট বলেছিলেন, ‘সে কি করবে তা এখনো জানা যায়নি। তবে আমরা এখনো আশাবাদী। আমি সবসময় বলেছি যে তার বোলিংটা বোনাস। শুধু দেখুন সে ব্যাটিংয়ে কেমন করেছে, এমনকি ফিল্ডিংয়েও। জস সম্ভবত তার সঙ্গে যোগাযোগ করবে। তবে বেন সোজাসাপটা বলে দিয়েছে। দেখি এখন সে আগ্রহী হয় কি না। পুরো অ্যাশেজে তাকে দেখে বুঝলাম, তার উপস্থিতি বেশ কার্যকরী। ওয়ানডে ক্রিকেটেও এটা সে বছরের পর বছর করে আসছে। সে দারুণ এক ক্রিকেটার।’
দক্ষিণ আফ্রিকা গত বছরের জুলাইয়ে যায় ইংল্যান্ড সফরে। ১৯ জুলাই চেস্টার লি স্ট্রিটে প্রথম ওয়ানডে ম্যাচের পর এই সংস্করণ থেকে অবসর নেন স্টোকস। ওয়ানডেকে বিদায় জানালেও টেস্ট, টি-টোয়েন্টি সংস্করণে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। ওয়ানডে ছাড়ার পর বাকি দুই সংস্করণ মিলে খেলেছেন ২৩ ম্যাচ। ৩৬.২৯ গড়ে করেছেন ৯৮০ রান। ২ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২২ উইকেট। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড এই সময়ে ১৪ টেস্ট খেলে জিতেছে ৯ ম্যাচ।

রেকর্ডের বরপুত্র উপাধি তো এমনি এমনি পাননি লিওনেল মেসি। একের পর এক গোল করে ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা। এবার তিনি সেঞ্চুরি করেছেন ইন্টার মায়ামির হয়েও। যা তাঁর ক্যারিয়ারে কোনো ক্লাবের হয়ে দ্রুততম সেঞ্চুরি। শুধু তা-ই নয়, দুর্দান্ত পারফরম্যান্সে শোকেসে তুললেন আরও এক টুর্নামেন্টের শিরোপা।
৩ মিনিট আগে
ম্যাচ পরিত্যক্ত হতেই নারী এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। ভারত-জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিতে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
২০ মিনিট আগে
পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে—বিখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারের বহুল জনপ্রিয় এই গান হয়তো অ্যালান ডোনাল্ড জানেন না। তবে সম্প্রতি তিনি যা বলেছেন, সেটা অনেকটা এই গানেরই প্রতিধ্বনি। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারের মতে অস্ট্রেলিয়া এখন অনেক বদলে গেছে।
১২ ঘণ্টা আগে
ছেলেদের ক্রিকেটে আফগানিস্তান উড়ছে তরতর করে। এশিয়া কাপ হোক কিংবা আইসিসি ইভেন্ট—আফগানিস্তান হয়ে উঠেছে সমীহ জাগানিয়া এক দল। মোহাম্মদ নবি-রশিদ খানরা প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন। তবে মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচই খেলতে পারেনি।
১২ ঘণ্টা আগে