
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেবে না। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। ক্ষতিকারক বিষয়বস্তু মোকাবিলায় এর আগে মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বিবেচনা করেছিল মালয়েশিয়ার সরকার।
গত জুন মাসে মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানিয়েছিল—তারা জাতি, রয়্যালটি, ধর্ম, মানহানি, ছদ্মবেশ, অনলাইন জুয়া এবং স্ক্যাম বিজ্ঞাপন-সম্পর্কিত ‘অবাঞ্ছিত’ সামগ্রীর বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হওয়ায় মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে গতকালের ঘোষণার মধ্য দিয়ে আগের অবস্থান থেকে সরে আসল মালয়েশিয়া সরকার।
মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টি জানিয়ে ফাহমি ফাদজিল বলেন, ‘মেটা তার প্ল্যাটফর্মে (ফেসবুকে) এ ধরনের পোস্ট নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক এবং পুলিশসহ মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।’
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি না যে এই সময়ে এমসিএমসির কোনো আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি মনে করি, এই স্তরের সহযোগিতা খুবই ইতিবাচক।’ তবে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো ক্ষতিকারক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে জরিমানার মতো ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।
ফেসবুক মালয়েশিয়ার সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম। ধারণা করা হয়, ৩ কোটি ৩০ লাখ মানুষের দেশটির ৬০ শতাংশ জনসংখ্যারই কোনো না কোনোভাবে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে।
এ ছাড়া, মন্ত্রী জানিয়েছেন—তাঁরা সরকারের তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণের যে দাবি উঠেছে, তার পক্ষে নয় সরকার। এমনকি বিরোধী পক্ষের বিভিন্ন সংবাদমাধ্যম সাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার পক্ষপাতী নয় সরকার বলেও জানিয়েছেন তিনি।

বর্তমান বিশ্বে তথ্য অনুসন্ধানের প্রধান মাধ্যম হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু এই এআই কতটা নির্ভুল? বিবিসি সাংবাদিক টমাস জার্মেইনের সাম্প্রতিক একটি গবেষণা চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তিনি প্রমাণ করেছেন, একটি তুচ্ছ মিথ্যা ব্লগ পোস্টের মাধ্যমেও বিশ্বের বড় বড় এআই চ্যাটবটগুলোকে অনায়াসেই...
২ দিন আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমের টেস্ট রানের (পরীক্ষামূলক চালু) কারণে কিছু গ্রাহকের মোবাইল সংযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
২ দিন আগে
২০৩০ সালের মধ্যে কম্পিউটিং খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে ওপেনএআই। চ্যাটজিপিটি নির্মাতা সংস্থা আইপিওর প্রস্তুতি নিচ্ছে, যা কোম্পানির মূল্য সর্বোচ্চ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারে।
২ দিন আগে
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি নতুন এআই মডেল ‘সিড্যান্স ২.০’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এটি কী করতে পারে আলোচনা তা নিয়ে নয়, বরং ভবিষ্যতে হলিউডের মতো সৃজনশীল শিল্পের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ।
৩ দিন আগে