গতকাল দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্ণ করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। এই শুভক্ষণে পুরোনো স্মৃতিতে ফিরলেন তাঁরা। পরিকল্পনা ছিল, যে পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেই পোশাকেই ১৩ বছর পূর্তির ফটোশুট করবেন। করেছেনও তাই। ফেসবুক পোস্টে দুজনের শেয়ার করা ছবিতে দেখা গেল, নুসরাত ইমরোজ তিশার পরনে ক্রিম কালারের শাড়ি।
মেহেদি রাঙা হাতে পরেছেন চুড়ি। গলায় নেকলেস, সিঁথিতে শোভা পাচ্ছে টিকলি। কপালে টিপ, কানে দুল। মোস্তফা সরয়ার ফারুকীর পরনে সবুজ রঙের পাঞ্জাবি, মাথায় ক্যাপ। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের দিনে একই পোশাক পরেছিলেন তাঁরা। পার্থক্য একটাই, নতুন ফটোশুটে তাঁদের সঙ্গে যোগ হয়েছে একমাত্র কন্যা ইলহাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী জানালেন, এমন ভাবনা এসেছে তিশার মাথা থেকে। ফেসবুকে ফারুকী লেখেন, ‘আমাদের বিয়ের ১৩ বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করল, আমরা বিয়েতে যে পোশাক পরেছিলাম, সেটা পরেই ১৩ বছর পূর্তি উপলক্ষে ফটোশুট করব। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।’
বিবাহবার্ষিকীর দিনে নিজের মনের কথা জানিয়েছেন তিশাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রী লেখেন, ‘২০১০ সালের এই দিনটাতে আমাদের বিয়ে হয়। এখন ২০২৩। দেখতে দেখতে ১৩টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম, একই পোশাকে, একই মানুষের সঙ্গে আবার বিয়ে হোক। জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে। ধন্যবাদ তোমাকে (ফারুকী), এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ। লাভ ইউ সো মাচ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫