আগে ওকালতি, তারপর রাজনীতি করার জন্য নবীন আইনজীবীদের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তিনি বলেন, আগে ওকালতি, তারপর রাজনীতি। তা না হলে এই আইন পেশায় উন্নতি করা যাবে না। অভিজাত পেশাগুলোর একটি হলো আইন পেশা। এটি একদিকে যেমন সম্মানের, তেমনি দায়িত্বের।
আজ শুক্রবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে আইন বিভাগ থেকে বার কাউন্সিলের সনদ পাওয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। ২০২১ ও ২০২৩ সালে এই বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী বার কাউন্সিলের সনদ পান।
এ সময় আমিন উদ্দিন বলেন, মক্কেলকে কখনো ভুল পরামর্শ দেওয়া যাবে না। সৎভাবে উপার্জন করতে হবে। আদালতের মর্যাদা আইনজীবীদেরই রক্ষা করতে হবে। বিচার বিভাগকে যদি হেয়প্রতিপন্ন করা হয়, তবে আইনজীবীদের নিজেদেরই অসম্মান করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আইন পেশা গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আগেও এই পেশায় মেধাবী শিক্ষার্থীরা পড়ত, বর্তমানেও পড়ছে। তাই আইনের শিক্ষার্থী ও আইনজীবীদের গর্বিত হওয়া উচিত।
অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, অনেক চড়াই-উতরাই পার হয়ে একজন শিক্ষার্থী আইনজীবী হয়। এই পেশায় একদিনে সফল হওয়া যায় না। এ জন্য অনেক সাধনা ও পরিশ্রম করতে হয়।
গ্রিন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান নবীন আইনজীবীদের সৎভাবে জীবন পরিচালনার পাশাপাশি পেশাকে দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা জজ শামীমা আফরোজ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মো. মোর্শেদ এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামানসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান। পরে সনদপ্রাপ্ত নতুন আইনজীবীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের পর আজ রোববার বেলা ৩টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান...
৯ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের অভ্যন্তরীণ কাঠামো ও খেলার মাঠ সংস্কারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হলের সংস্কারে প্রশাসনের দীর্ঘসূত্রতার প্রতিবাদে রেজিস্ট্রার ভবনের সামনে ক্রিকেট খেলে অভিনব উপায়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।
১৭ ঘণ্টা আগে
একবার, দুবার নয়, সাতান্নবার। বারবার তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে, বদলেছে ‘অভয়া’। কোথাও এসেছে প্রযুক্তিগত সমস্যা, কখনো আবার বদলাতে হয়েছে পুরো পরিকল্পনা। তবু থামেননি তাঁরা। প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করেছেন।
১৮ ঘণ্টা আগে