ক্লাব ক্যারিয়ার নিয়ে গেল কিছুদিন কঠিন এক সময়ই পার করেছেন লিওনেল মেসি। গত বুধবার অবশ্য ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি করার ঘোষণা দিয়ে এখন স্বস্তিতে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ক্লাব ফুটবলের ঝামেলা শেষে এখন জাতীয় দল নিয়ে ব্যস্ত মেসি। এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে দলের সঙ্গে সাতবারের ব্যালন ডি অরজয়ী। আজ সকালে সতীর্থদের সঙ্গে চীনের বেইজিংয়েও পৌঁছেছেন তিনি। কয়েক ধাপে চীনে পৌঁছায় আলবিসেলেস্তারা।
কাতার বিশ্বকাপজয়ী দলের লাউতারো মার্তিনেজ, পাবলো দিবালারা এ সফরে না থাকলেও আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, লিসান্দ্রো পারদেস, জিওভান্নি লো সেলসোরা থাকছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো দেপার্তিভো জানিয়েছে, প্রথম ম্যাচকে সামনে রেখে শিষ্যদের নিয়ে আজ আলোচনায় বসবেন কোচ লিওনেল স্কালোনি।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৫ জুন ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। জানা গেছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপের পর এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে। গেল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অজিদের ২-১ গোলে হারিয়েছিল মেসিরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ইন্দোনেশিয়ায় যাবে তিনবারের বিশ্বকাপজয়ীরা। ১৯ জুন স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় সাড়ে ৬টায় গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

এবারের বিশ্বকাপে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারে পরিবর্তন এনেছে ফিফা। মুসলিম খেলোয়াড়, অপ্রাপ্তবয়স্ক ফুটবলার কিংবা যেসব খেলোয়াড় নিজেদের মদ্যপ পানীয়ের ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত করতে চান না, তাদের জন্য ম্যান অব দ্য ম্যাচ ট্রফিতে কোনো ধরনের লোগো না রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অধিকাংশই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ এলেই যেন এই দুই দলের সমর্থনে মেতে উঠেন ভক্তরা। জার্সি কেনা, পতাকা উড়ানো থেকে শুরু করে বড় পরিসরে খেলা দেখাতেও থাকে জনপ্রিয় দুই দলের সমর্থকদের আধিক্য। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগে
প্রায় তিন বছর পর ব্রাজিলের হয়ে মাঠে ফিরলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে টানা চতুর্থ বিশ্বকাপে খেলার কীর্তি গড়লেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর আবেগঘন প্রতিক্রিয়া। দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দায়িত্বে ফিরে
২ ঘণ্টা আগে
নিজেদের কাজ সেরে রেখেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রেখেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপপর্বের লড়াই শেষে এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউটের প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে