আদরের পোষা প্রাণী হারালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি যশ ও নুসরাত। আজ রোববার নিজের ইনস্টাগ্রামে পোষা প্রাণী হ্যাপির মৃত্যুসংবাদ প্রকাশ করে আবেগতাড়িত হয়ে পড়েন নুসরাত। সন্তান সম্বোধন করা হ্যাপিকে ঘিরে যশ-নুসরাত মেতে উঠতেন আনন্দে। তার মৃত্যুতে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন নুসরাত জাহান।
ইনস্টাগ্রামে হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘আমাদের বাড়িতে একজন নেই। আমরা দিনরাত সেটা অনুভব করছি। আমরা জানি শক্তি সঞ্চয় করতে খানিকটা সময় লাগবে। অমাদের এক টুকরো তোমার সঙ্গে নিয়ে গেলে। তুমি আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনেছিলে। সুখ-দুঃখে আমাদের নিরন্তর সঙ্গী হয়েছিলে।’
নুসরাত আরও বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা প্রতিদিন নীরবেই আমাদের পাশে হাঁটে। এখনো ভালোবাসি। এখনো তোমাকে মিস করি। আর তুমি আমাদের সব সময়কার প্রিয়। আমাদের আদরের ছেলে। মা-বাবা অপেক্ষা করবে যতক্ষণ না আবার ওপারে দেখা হবে। আমরা তোমাকে খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, গর্ভাবস্থার সময় থেকেই যশের পোষ্য হ্যাপির সঙ্গে নুসরাতের প্রিয় সঙ্গী হয়ে যায়। প্রিয় পোষ্য হ্যাপির সঙ্গে একাধিকবার যশ ও নুসরাতকে দেখা গেছে। কখনো সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার কখনো বা অবসরে হ্যাপির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই তারকাকে।
যশ-নুসরাতের বাড়িতে দুটি পোষ্য-হ্যাপি এবং ব্রুয়াস। দিন দু-এক আগেও নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল তাদের। হ্যাপির চলে যাওয়ায় বেশ মন খারাপ যশ-নুসরাতের।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবড়াকোন্ডা এবং রাশমিকা মান্দানা এখন ‘জাস্ট ম্যারেড’। তবে তাদের বিয়ের পরবর্তী উদযাপনটা চিরাচরিত হানিমুনের চেয়ে কিছুটা আলাদা।
১২ মিনিট আগে
ঈদের এক সপ্তাহ হতে চলল, এখনো স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী নিয়ে জটিলতা কাটছে না। ডিসিপি সমস্যার কারণে প্রথম তিন দিন প্রিন্সের শো চলেনি স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায়। চতুর্থ দিন প্রদর্শনী শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে বসুন্ধরা শপিং মল শাখায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয়...
৫ ঘণ্টা আগে
কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’। দুই দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের পাঁচটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, একটি ইংরেজি সিনেমা এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এই আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন...
৫ ঘণ্টা আগে
জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর মধ্যে অন্যতম ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। গীতিকার নজরুল ইসলাম বাবু ও সুরকার অজিত রায়ের কালজয়ী গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে গানটি। নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
৫ ঘণ্টা আগে