ইতালির বিশ্বখ্যাত চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার জানা গেল ‘মোদি’ শিরোনামের সিনেমাটি অভিনয় করবেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাঁকে। হলিউড রিপোর্ট জানিয়েছে চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের ব্যর্থতা-হতাশা এবং সংকট জয়ের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হবে। ‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন জনি ডেপ।
আল পাচিনো ছাড়াও সিনেমাটি আরও অভিনয় করবেন–রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে। ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।
৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি। পুলিশের কাছ থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তাঁর পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তাঁর জীবন পরিবর্তন করতে পারেন।
সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে।

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
৩ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১১ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
১১ ঘণ্টা আগে