মাইক্রোসফট টিমসে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক অ্যাভাটারের সুবিধা। ২০২১ সালের মে মাসে এই সুবিধা আনার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটির ভিডিও সম্মেলনে টিমসের সব ব্যবহারকারীর জন্য ত্রিমাত্রিক অ্যাভাটার আনার ঘোষণা দেয়। আগামী মে মাস থেকে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মাইক্রোসফট ত্রিমাত্রিক অ্যাভাটারের পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে। নতুন এ সুবিধার ফলে মিটিং চলাকালীন ব্যবহারকারীকে ক্যামেরা চালু করতে হবে না। যারা ক্যামেরা চালু রেখে মিটিংয়ে অংশ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা এই সুবিধা ব্যবহার করে মিটিংয়ে অংশ নিতে পারবেন। ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে সে অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করবে।
মাইক্রোসফট মেশের প্রধান পণ্য ব্যবস্থাপক ক্যাটি ক্যালির বলেন, ‘সুবিধাটি বাইনারি নয়। ফলে ব্যবহারকারী নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে উপস্থাপন করতে পারবেন’। ত্রিমাত্রিক অ্যাভাটারকে মন মতো সাজিয়ে মিটিংয়ে উপস্থাপন করা যাবে। ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে সে অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করে ত্রিমাত্রিক অ্যাভাটারে তাঁর উপস্থিতি দেখা যাবে।
গত জানুয়ারিতে মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না বলে ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। ডিসেম্বরের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন আনে মাইক্রোসফট। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন।
মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে।
এর আগে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
১৭ ঘণ্টা আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৪ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৫ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৫ দিন আগে