
কারাগারে যাওয়ার পৌনে ৪ ঘণ্টা পর দুই মামলাতেই জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন মাহির জামিন আবেদন মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান আজকের পত্রিকা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি মামলাতেই শুনানির পর আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন।
মাহির আইনজীবী কামরুল হাসান বলেন, ‘মহিলা, সাত মাসের অন্তঃসত্ত্বা ও খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী বিবেচনায় আদালত মাহির জামিন আবেদন মঞ্জুর করেন। মাহি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন বলেও মন্তব্য করেন এই আইনজীবী।’
মাহির আইনজীবী বলেন, প্রথমে মাহিকে আদালতে নেওয়া হলে পুলিশের তাড়াহুড়োতে আমরা আদালতে শুনানি হয়নি। পরে ফের শুনানির আবেদন করলে বিচারক মাহির জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে শনিবার দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁর স্বামী রকিব সরকার পলাতক।
এরপর মাহির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) বিচারক মো. ইকবাল হোসেন। এরপর তাঁকে কারাগারে নেওয়া হয়। এর প্রায় পৌনে ৪ ঘণ্টা পরই দুই মামলায় জামিন পেলেন মাহি।

রাজশাহীর দুর্গাপুরে করলাচাষিরা এবার চরম লোকসানের মুখে পড়েছেন। তাঁরা বলছেন, মাঠভরা করলা, কিন্তু বাজারে ন্যায্য দাম মিলছে না। হতাশ কৃষকেরা ফলন্ত গাছ কেটে ফেলছেন, আবার কেউ বিক্রি না হওয়া করলা হাট-বাজার ও রাস্তার পাশে ফেলে দিয়ে বাড়ি ফিরছেন।
১১ মিনিট আগে
টানা বর্ষণের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঁধের সড়কের বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে অন্তত ৩০ হাজার বাসিন্দা নতুন করে পানিবন্দী হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন।
২১ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
৪১ মিনিট আগে
১৯৮০ সালের তুমুল জনপ্রিয় শিশুতোষ বাংলা ছায়াছবি ‘ছুটির ঘণ্টা’র জনপ্রিয় একটি গান ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’। একদল শিশু আর বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচকে নিয়ে এই গানের দৃশ্যটির শুটিং হয়েছিল তখনকার ঝকঝকে নতুন এই পার্কে।
১ ঘণ্টা আগে