
এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। ছাঁটাই ছাড়াও নতুন করে নিয়োগও কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। ছাঁটাইয়ের ঘোষণার পর বেড়েছে মেটার স্টক।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১৪ মার্চ) মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা করেন, ‘আমাদের কর্মীর সংখ্যা ১০ হাজার কমাতে যাচ্ছি। এ ছাড়া, নতুন করে ৫ হাজার জনের নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।
কর্মীদের উদ্দেশে জাকারবার্গ বলেন, ‘এটি কঠিন, তবে এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। যাঁরা আমাদের সাফল্যের অংশ ছিলেন, সেই সব প্রতিভাবান সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। এমন খারাপ অর্থনৈতিক অবস্থা আরও কয়েক বছর থাকবে—এমনটা ধরে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে।’
মেটায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার শেয়ারমূল্য প্রাথমিকভাবে বেড়েছে ৬ শতাংশ।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ‘আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর গভীর সংকটময় অবস্থার কারণেই মেটায় ছাঁটাই থামছে না। তার ওপর মেটার খারাপ ফলাফল এ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।’ রিপোর্ট বলছে, বিজ্ঞাপন বাবদ মেটার আয় কমেছে। গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল মেটা। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে এত বড় ছাঁটাই কখনো হয়নি প্রতিষ্ঠানটিতে।
সাম্প্রতিক সময়ে টেক জায়ান্টগুলো নতুন প্রযুক্তির বদলে বেশি শিরোনাম হয়েছে কর্মী ছাঁটাইয়ের খবরে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টেসলা, নেটফ্লিক্স, রবিন হুড, স্ন্যাপ, কয়েনবেস, স্পটিফাইয়ের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাইয়ের খাতায় নাম লিখিয়েছে। তবে টেক জায়ান্টদের তুলনায় সেই সংখ্যা বেশ কম। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, টেক জায়ান্টগুলোতে এত ছাঁটাইয়ের কোনো নির্দিষ্ট কারণ দেখানো হয়নি।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৩ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে