সম্প্রতি কোকা-কোলা তাদের কোমল পানীয় ব্যবসার সঙ্গে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নাম লেখাতে যাচ্ছে। অনুমান করা হচ্ছিল, একটি নামী মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েই এই নতুন স্মার্ট মোবাইল বাজারে আনবে কোকা-কোলা কর্তৃপক্ষ। সম্প্রতি রিয়েলমি ১০ প্রো ফোনের লিমিটেড ভার্সন হিসেবে কোকা-কোলার ফোন বাজারে এসেছে।
রিয়েলমি ১০ প্রো ফোন বা কোকা-কোলা ফোনে থাকবে ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। বাংলাদেশের বাজারে মোবাইল ফোনটির দাম ২৫ হাজার থেকে ২৮ হাজার টাকার মধ্যে। এর ১৩ অপারেটিং সিস্টেমের ওপরে চলবে রিয়েলমির ইউআই ৪ দশমিক শূন্য স্কিন। এই ফোনে রয়েছে ৬ দশমিক ৭২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে পারেন ১২০ হার্টজ রিফ্রেশ রেট। সঙ্গে রয়েছে ৬৮০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।
মোবাইল ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১০৮ মেগাপিক্সেল স্যামসাং এইচএম৬ সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
কোকা-কোলা এডিশনের মোবাইল ফোনের সঙ্গে আছে ৫ হাজার এমএইচএ ব্যাটারি। এই ফোনের সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। কোকা-কোলা এডিশনের স্মার্টফোনে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, জাইরোস্কোপ, অ্যাকসিলারেশন সেন্সর। এ ছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে স্টোরেজ। এই ফোনের রং কোকা-কোলার চিরচেনা কালো ও লাল। ব্যাক কভারে লাল অংশে লেখা অর্ধেক কোকা-কোলা এই ফোনকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তা ছাড়া অ্যাপস আইকন থেকে শুরু করে ওয়ালপেপারেও কোকা-কোলার একটা লুক রাখা হয়েছে। ক্যামেরা বাটনে ক্লিক করলে কোকা-কোলা বোতলের মুখ খুললে যে শব্দটা পাওয়া যায়, সেই শব্দটা রাখা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি

বিশ্বজুড়ে অনলাইন প্রতারণাকারীদের দ্বিতীয় প্রধান টার্গেটে পরিণত হয়েছে ভারত। মেটা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতারণা চক্রগুলোর লক্ষ্যবস্তু হিসেবে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। সম্প্রতি প্রকাশিত ‘সেমি-অ্যানুয়াল অ্যাডভারসারিয়াল থ্রেট রিপোর্ট’-এ বিষয়টি তুলে ধরেছে মার্ক...
১৭ ঘণ্টা আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ব্যবসায়িক কৌশলে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। একযোগে অনেক প্রজেক্টে কাজ করার নীতি থেকে সরে এসে কোম্পানিটি এখন কোডিং ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রাজত্ব। এ অবস্থায় উদ্বেগ বেড়ে গিয়েছে ভারতের প্রযুক্তি খাতের। ৩০০ বিলিয়ন ডলারের ব্যাক-অফিস বা আউটসোর্সিং শিল্পকে ধ্বংস করে দিতে পারে এআই—এমন আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ভারতের প্রযুক্তি খাতের শেয়ারবাজারে নজিরবিহীন ধস নেমেছে।
২ দিন আগে
রাজশাহীর একটি হাসপাতালে গত বছর অদ্ভুত এক মুহূর্ত এসেছিল। রোগীর এক্স-রে রিপোর্টের দিকে তাকিয়ে চিকিৎসক যা ধরতে পারেননি, একটি সফটওয়্যার সেটা ধরে ফেলল চোখের পলকে। চিকিৎসক অবাক হলেন না। শুধু বললেন, ‘এটাই এখন সময়ের দাবি।’
২ দিন আগে