দেশ-বিদেশে ঘুরতে যাওয়া যাঁদের শখ, টেঁকে টান পড়লে তাঁরা নাকি কিডনি বিক্রি করতেও রাজি! হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের হাসান নামক চরিত্রের মতো বলতে হয়, ‘শখ কোনো তুচ্ছ বিষয় না।’ তবে ঘুরতে যাওয়ার কারণে কিডনি বিক্রি করার মতো মানুষ বাস্তবে নেই বললেই চলে। টেঁকে টান পড়লে ভ্রমণের শখটাকেই বরং জলাঞ্জলি দেন বেশির ভাগ মানুষ।
তবে এবার ভ্রমণপিপাসুদের জন্য সুখবর নিয়ে এসেছে তাইওয়ান সরকার। দেশটিতে ঘুরতে গেলে উল্টো অর্থ দেওয়া হবে ভ্রমণপিপাসুদের। স্বায়ত্তশাসিত দ্বীপদেশটির সর্বোচ্চ নেতা চেন চিয়েন-জেন গত বৃহস্পতিবার ঘোষণা দেন, দেশটিতে পর্যটক বাড়াতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাঁরা। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।
তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে, যেসব বিদেশি পর্যটক তাদের দেশে ঘুরতে যাবেন, তাঁদের মধ্যে ৫ লাখ পর্যটক পাবেন ৫ হাজার তাইওয়ানি ডলার (১৬৫ মার্কিন ডলার) করে। বাংলাদেশি অর্থে যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এ ছাড়া প্রায় ৯০ হাজার পর্যটন গ্রুপকে ২০ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে।
চেন চিয়েন-জেন আশা প্রকাশ করে বলেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবেন ৬০ লাখ পর্যটক। এ ছাড়া তাঁদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটক নিয়ে আসা। এর মাধ্যমে দেশটির অর্থনীতি ও পর্যটন খাত আগের মতো চাঙা হবে। মূলত এ পরিকল্পনার অংশ হিসেবেই অর্থ দেওয়ার এই উদ্যোগ।
গত বছর তাইওয়ানে মাত্র ৯ লাখ পর্যটক ভ্রমণ করেছিলেন। সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় খুবই নগণ্য। সে বছর ভ্রমণ করেছিলেন ১ কোটি ১৮ লাখ পর্যটক। এরপরই করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আসে। গত বছর নিষেধাজ্ঞা তুলে নিলেও পর্যটক বাড়েনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫