ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলায় আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে নাটক ‘মরীচিকার শহর’। রাত ৮টায় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে নাটকটি মঞ্চস্থ হবে। ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’ এর প্রযোজনায় নাটকটি রচনা করেছেন ডা. শাকুর মাহমুদ এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন জনি আলম।
নাটক সত্য প্রকাশের ও চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। বর্তমান পরিস্থিতিতে সমাজের ভালো মানুষেরা হয়ে পড়েছেন কোণঠাসা।
এদিকে বহুরূপী চরিত্রের ভণ্ড মানুষদের সামাজিক মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘মরীচিকার শহর’ যেন তেমনই এক ঘুনে ধরা সমাজের প্রতিচ্ছবি। এমনই এক সামাজিক চিত্র নিয়েই ‘মনের খোড়াক নাট্যদল, ভৈরব’–এর নাটক ‘মরীচিকার শহর’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—শামসুল হক বাদল, এম. আর. রুবেল, মফিজুল ইসলাম মাহফুজ, জনি আলম, নুরুজ্জামান রানা, আল আমিন নাজির, নজরুল ইসলাম রিপন, ইমরান হোসাইন, রাহিম আহমেদ, রাকিব হোসাইন, রাজন আহমেদ রিপু, সাইদুর রহমান সাইফ, রনি বিশ্বাস, ওয়াহিদ চৌধুরী সৈকত ও ইয়াছিন অপি প্রমুখ।
ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৬ তম একুশে বইমেলা। সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে।

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
২ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১১ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
১১ ঘণ্টা আগে