কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী শুক্রবার দেশের ৫টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা প্রদীপ ঘোষ।
আজকের পত্রিকাকে নির্মাতা জানান, আগামীকাল দেশের ৫টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী সপ্তাহগুলো থেকে আরও কিছু সিনেমা হলে মুক্তি পাবে এটি।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—নাম ভূমিকায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
শেষ দিনের প্রচারণায় আজ বৃহস্পতিবার রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপুসহ অনেকেই এই প্রচারণায় অংশ নেন।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মুক্তি উপলক্ষে গতকাল বুধবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। এতে অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. সাজ্জাদ হোসেন, ড. বিশ্বজিৎ চন্দ্র, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর রানা দাশ গুপ্তসহ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। এ ছাড়া গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রচারণা চালিয়েছে টিম প্রীতিলতা।
২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদান পায় ‘বীরকন্যা প্রীতিলতা’। গত বছরের ২ নভেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয় সিনেমাটির প্রচারণা।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৯ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
২০ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
২১ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১ দিন আগে